Kolkata Medical College issue
Bengal liberty desk,৪ এপ্রিল, কলকাতা:
খাস কলকাতার ব্যস্ততম কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলেন রোগী ও তাঁদের পরিজনেরা। Kolkata Medical College issue শনিবার দুপুরে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতালের আউটডোর চত্বর। ভাঙচুর চালানো হয় সরকারি আসবাব ও জানালার কাচে। এই ঘটনায় দীর্ঘক্ষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে।

ঘটনার সূত্রপাত Kolkata Medical College issue
জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা ওই কিশোর তার দিদিমার সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিল। আউটডোরে চিকিৎসার পর আচমকাই উত্তেজিত হয়ে পড়ে সে। হাসপাতালের দোতলায় ২০৮ নম্বর ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয় ওই কিশোর। এরপরই শুরু হয় তাণ্ডব। ঘরের ভেতর থাকা সমস্ত আসবাবপত্র এবং জানালার কাচ ভেঙে তছনছ করে দেয় সে।
রোগী ও পরিজনদের আতঙ্ক:
আচমকা এই তাণ্ডব দেখে ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন অন্যান্য রোগীরা। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন হাসপাতালের কর্মী ও চিকিৎসকেরাও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিতে হয় পুলিশে। প্রায় আড়াই ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর পুলিশ ওই কিশোরকে ঘর থেকে বের করতে সক্ষম হয়।
বর্তমান পরিস্থিতি:
পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোর মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁর বিরুদ্ধে এখনই কোনও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে হাসপাতালের মতো জায়গায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। আড়াই ঘণ্টার টানটান উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আউটডোর চত্বরে দীর্ঘক্ষণ থমথমে পরিবেশ বিরাজ করছিল।
