Indian Rupee vs US Dollar
Bengal Liberty Desk, Kolkata:
সাম্প্রতিক সময়ে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রা রুপি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। গত কয়েক দিনের বাজারে দেখা গেছে, টাকার দাম দ্রুত বাড়তে শুরু করেছে, যা অর্থবাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। Indian Rupee vs US Dollar
বৃহস্পতিবার আমেরিকান ডলারের সাপেক্ষে টাকার বিনিময়দর হয়েছে ৯২.৯৪। সম্প্রতিই ডলারের সাপেক্ষে ৯৫ পার করেছিল টাকার বিনিময়দর। একদিনে টাকার দাম বৃহস্পতিবার যে পরিমাণে বেড়েছে। তা গত ১২ বছরে ঘটেনি। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের পরে এই প্রথমবার এতটা বৃদ্ধি হলো টাকার। যা নিশ্চিত ভাবে স্বস্তি ফেরাবে দেশের শেয়ার বাজারে। এর জেরে বৃহস্পতির সকালে মার্কেট যতটা ডাউন ছিল, এখন বাজার বন্ধের আগে সেই ক্ষতির অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই এই পরিবর্তন অর্থনীতিবিদদের নজর কেড়েছে।

কেন বাড়ল টাকার দাম
১. RBI-এর কঠোর পদক্ষেপ, ভারতের কেন্দ্রীয় ব্যাংক ফরেক্স বাজারে জল্পনা কমাতে নতুন নিয়ম চালু করেছে। ব্যাংকগুলোর কিছু ডলার লেনদেন ও ডেরিভেটিভ চুক্তি সীমিত করা হয়েছে। এর ফলে ডলারের ওপর চাপ কমে এবং রুপি শক্তিশালী হয়েছে। আগে কোম্পানিগুলো ডলারের ফরওয়ার্ড চুক্তি বাতিল করে আবার নতুন করে বুক করত। এখন সেটাও সীমিত করা হয়েছে। এতে বাজারে অতিরিক্ত ডলার কেনাবেচা কমেছে।
২. ব্যাংকগুলো কত ডলার ধরে রাখতে পারবে তার উপর সীমা দেওয়া হয়েছে (প্রায় ১০০ মিলিয়ন ডলার)। ফলে ব্যাংকগুলোকে অনেক ডলার বিক্রি করতে হয়েছে। নতুন নিয়মের কারণে অনেক ব্যাংক ও বিনিয়োগকারী তাদের ডলার পজিশন বন্ধ করে ডলার বিক্রি করছে। এতে বাজারে ডলার সরবরাহ বেড়েছে এবং রুপির চাহিদা বাড়েছে।
৩. RBI ব্যাংকগুলোকে Non-Deliverable Forward নামে একটি ফরেক্স চুক্তি করা বন্ধ করতে বলেছে। এটা সাধারণত বিদেশে বসে রুপির উপর বাজি ধরার জন্য ব্যবহার করা হয়। এটি বন্ধ হওয়ায় জল্পনা অনেক কমে গেছে।
বিশেষজ্ঞদের মত
বিশেষজ্ঞদের মতে, এই উত্থানের পেছনে মূল ভূমিকা নিয়েছে রিজার্ভ ব্যাংকের কিছু কড়া পদক্ষেপ। ব্যাংকগুলোর ডলার লেনদেনের উপর নিয়ন্ত্রণ আরোপ করায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে এবং রুপির চাহিদাও বাড়তে শুরু করেছে। এর ফলে স্বাভাবিকভাবেই রুপির মান কিছুটা শক্ত হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ডলারের সামান্য দুর্বলতাও রুপির এই উত্থানে সহায়ক হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেক ট্রেডার, যারা আগে রুপির পতনের উপর বাজি ধরেছিলেন, তারাও অবস্থান বদলাতে শুরু করেছেন।
অর্থনীতিবিদদের সতর্ক বার্তা
তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এই উত্থান আপাতত স্বল্পমেয়াদি হতে পারে। বৈশ্বিক তেলের দাম, বিদেশি বিনিয়োগের গতিবিধি এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ভবিষ্যতে রুপির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা নেবে। ফলে বর্তমান পরিস্থিতি বাজারে কিছুটা স্বস্তি আনলেও, দীর্ঘমেয়াদে রুপির স্থিতিশীলতা এখনও অনেকটাই আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল।
