Uluberia election news
Bengal Liberty , Kolkata :
বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির রণকৌশলে বড়সড় বদল। কেবল পরিচিত রাজনৈতিক মুখ বা রুপোলি পর্দার তারকা নয়, এবার ডিজিটাল যুগের ‘ইনফ্লুয়েন্সার’ ও পেশাদার সাংবাদিকদের নির্বাচনী ময়দানে নামিয়ে চমক বিজেপির Uluberia election news। বিশেষ করে পরিবর্তন ও ভোটারদের পছন্দের কথা মাথায় রেখেই যে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট। কারণ বাংলার মানুষ পরিবর্তন চায়, ভাতা নয়। গত পনেরো বছরের কালিমালিপ্ত অপশাসনের অবসান চায় বাংলা।

উলুবেড়িয়ায় বড়ো চমক
আজ প্রকাশিত বিজেপির সর্বশেষ তালিকায় সবচেয়ে বড় চমক উলুবেড়িয়া কেন্দ্র। সেখানে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার রুদ্র প্রসাদ ব্যানার্জীর। সোশ্যাল মিডিয়ায় রুদ্রর জনপ্রিয়তাই হাতিয়ার করে উলুবেড়িয়ায় লড়াইয়ে নামছে গেরুয়া শিবির। ডিজিটাল প্ল্যাটফর্মে যারা নিয়মিত সরব, তাঁদের সরাসরি রাজনীতির ময়দানে নিয়ে আসা বিজেপির এক সুদূরপ্রসারী পরিকল্পনা।

সাংবাদিক থেকে ইউটিউবার – নজরে শিক্ষিত সমাজ
বিজেপির গত প্রার্থী তালিকায় অন্যতম চমক ছিল মেমারিতে রাসবিহারী হালদারের হয়ে লড়বেন সাংবাদিক মানব গুহর নাম। এবার সেই ধারাই বজায় থাকল রুদ্র প্রসাদের মনোনয়নে। নতুন ভোটারদের আকর্ষণ কাড়তে পারে এবং সমান ভাবে প্রভাব বিস্তার করতে পারে তরুণ প্রজন্ম। জেন-জি বা যারা প্রথমবার ভোট দিচ্ছে, তাদের কাছে ইউটিউবার বা ডিজিটাল ক্রিয়েটররা অনেক বেশি প্রাসঙ্গিক। পূর্বেও বহু ক্ষেত্রে প্রমান হয়েছে অভিনেতা-অভিনেত্রীদের চেয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জনমত গঠনের , অন্যায়ের বিরুদ্ধে সরব হতে তাদের ক্ষমতা অনেক বেশি। তবে অপর দিকে লড়বে ঋতব্রত ব্যানার্জী। তবে গদিতে বসবে কে? অপেক্ষা ৪ তারিখের।

নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় বর্তমান শিক্ষিত যুবসমাজে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়ছে। সেই জনপ্রিয়তাকে ব্যালট বক্সে রূপান্তরিত করতেই এবার প্রার্থী তালিকায় বড় রদবদল ঘটাল বিজেপি। রাজবংশী নেতা থেকে শুরু করে ইউটিউবার—সব মিলিয়ে ২০২৬-এর মহাযুদ্ধে আঁটঘাট বেঁধে নামছে বিজেপি। পরিবর্তনের চমকই দেবে তার উত্তর।


