Mottakin Alam voter list issue
Bengal Liberty, kolkata :
অতিরিক্ত ভোটার তালিকায় নাম নেই রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমের। ফলে নির্বাচনে লড়তে পারবেন কিনা, তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। দ্বারস্থ হয়েছিলেন শীর্ষ আদালতের। নির্দেশ আজ দুপুরের মধ্যে ট্রাইব্যুনালকে সিদ্ধান্ত নিতে হবে। Mottakin Alam voter list issue
বঙ্গে নির্বাচন দুই দফায়। ২৩ ও ২৯ এপ্রিল। ফলে মনোয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। এর মধ্যে ২৩ এপ্রিল মালদায় রয়েছে নির্বাচন। ফলে সোমবার নির্দিষ্ট সময় সীমার মধ্যে মনোয়নপত্র জমা করতে হবে কংগ্রেস প্রার্থী মোত্তকিন আলমকে।

ভোটার তালিকায় নাম বিবেচনাধীন
এই ঘটনা নতুন নয়। এর আগেও দেখা গিয়েছিল মুর্শিদাবাদে। সেখানেও নাম ছিল না ভোটার তালিকায়। ফলে সুপ্রিম কোর্ট এই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়।
কিন্তু ভোটার তালিকায় নাম না থাকলে এখানে ট্রাইব্যুনালের কাজ কি? উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এরপর শীর্ষ আদালতের নির্দেশ বিচারাধীন ভোটারদের স্ক্রুটিনি করে নিষ্পত্তি করতে হবে। যা করবে জুডিশিয়াল অফিসাররা।

কিন্তু এখানেই শেষ নয়। সেই তালিকা থেকেও যদি কারোর নাম বাদ দেওয়া হয়। তাহলে তিনি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ফলে ভোটার তালিকা নিবিড় সংশোধনের এই প্রক্রিয়ায় নাম ওঠেনি মোত্তাকিনের। কিত্নু ট্রাইব্যুনালের কাজ এখনও শুরু না হওয়ায় গোল বাঁধে। অবশেষে সুপ্রিম কোর্ট এই মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছে।


