Papiya Adhikari protest
Bengal Liberty, ৬ এপ্রিল :
ফের আলিপুরে মনোনয়ন পেশ ঘিরে চরম উত্তেজনা (Papiya Adhikari)। উত্তেজনাপূর্ণ সার্ভে বিল্ডিং চত্বর। বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার পথে পুলিশি বাধার অভিযোগে সরব গেরুয়া শিবির। অভিযোগ, প্রায় এক ঘণ্টা হাজরা মোড়ে তাঁদের মিছিল আটকে রাখা হয়, যেখানে অন্য দলের প্রার্থীরা নির্বিঘ্নে মনোনয়ন জমা দিলেও বিজেপিকে বাধার মুখে পড়তে হয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তীব্র বাকবিতণ্ডা তৈরি হয়। একই সঙ্গে আলিপুর সার্ভে বিল্ডিং চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার মাঝেই মুখোমুখি দলের সমর্থকেরা মুখোমুখি হয়। ব্যরিকেডের একদিক ‘জয় শ্রীরাম’ স্লোগান, অন্যদিকে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। ২ পক্ষের স্লোগানযুদ্ধে উত্তপ্ত আলিপুর সার্ভে বিল্ডিং চত্বর (Papiya Adhikari )

হাজরা মোড়ে আটকে বিজেপির মিছিল (Papiya Adhikari)
সোমবার টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর অভিযোগ, হাজরা মোড়ে প্রায় এক ঘণ্টা ধরে তাঁর মিছিল আটকে রাখে পুলিশ। বিজেপির দাবি, তৃণমূল ও সিপিএম প্রার্থীরা নির্বিঘ্নে মনোনয়ন জমা দিলেও একমাত্র তাদেরই বাধার মুখে পড়তে হয়েছে। পাপিয়া অধিকারীর অভিযোগ, দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখে। পুলিশের আচরণ ছিল পক্ষপাতদুষ্ট। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ আধিকারিকদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল, মনোনয়ন জমা দিতে কোনও বাধা দেওয়া হয়নি।

টালিগঞ্জের বিজেপি প্রার্থীর অভিযোগ, “তৃণমূল, সিপিএম প্রার্থীরা সবাই মনোনয়ন দিতে পেরেছে। একমাত্র আমাদের আটকে রাখল পুলিশ। হাজরা মোড়ে দীর্ঘ ১ ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে আমাদের। পুলিশ তো তৃণমূলের মতো আচরণ করছে। ওরা কি চায় আমরা ভোট বয়কট করি? মনোনয়নটাই যদি দিতে না দেয়, ভোট হবে কী করে?”
BJP Candidate: মনোনয়ন জমা দিতে যাচ্ছেন Tarunjyoti Tewari | Bengal Liberty@tjt4002 @SuvenduWB @BJP4Bengal #bjpwestbengal #bjpcandidate #WestBengalElection #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/qYaXfYz4kB
— Bengal Liberty (@bengalliberty1) April 6, 2026
জানা গেছে ইতিমধ্যেই, আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনের জমায়েত পরিষ্কার করতে এদিন সক্রিয় ছিল পুলিশ। বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন ছিল সার্ভে বিল্ডিং চত্বরে। যে দলই হোক না কেন, জমায়েত দেখলেই এলাকা খালি করেছে পুলিশ। চলেছে মাইকিংও।


