Bengal Liberty: ৭৫-তম জন্মদিনে নারী ও শিশুদের স্বাস্থ্যর কথা মাথায় রেখে নয়া উদ্যোগ প্রধানমন্ত্রী মোদীর। এদিন ‘সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযান’ প্রকল্প ঘোষণা করলেন তিনি। এই প্রকল্পের উদ্দেশ্য হল শিশু ও নারীরদের স্বাস্থ্য সচেতন ও সুষম খাদ্যভাস বিষয়ে অবগত করা। পাশাপাশি যক্ষা, অ্যানিমিয়া প্রতিরোধেও বিশেষ ভূমিকা রাখতে চলেছে প্রধানমন্ত্রী ঘোষিত এই প্রকল্প।
পরিষেবার ডালি এই প্রকল্প (PM Modi)

নারীজনিত সকল রোগ আগেভাগে ধরতে নিয়মিত স্ক্রিনিং এর কথা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিশু ও নারী কল্যাণ, যৌথ মন্ত্রকের হাত ধরে গোটা দেশে শুরু হল এই প্রকল্প। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য শিবিরের মাধ্যমে নারী ও শিশুদের চিকিৎসা দেওয়া হবে বলে খবর। AIMS, রেলওয়ে হাসপাতাল, প্রতিরক্ষা হাসপাতাল, EGHS সেন্টার গুলিতে পরিষেবা পাবেন রোগীরা।
আরও খবর
আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে এই প্রকল্প চালু হল। হাসপাতাল গুলিতে ফ্রিতে ঔষধসহ টেস্ট এর ব্যবস্থা থাকবে। প্রায় চার কোটির অধিক মহিলা এই পরিষেবা পাবেন বলে আশ্বাস কেন্দ্রীয় সরকারের।


