Tollywood shooting accident
Bengal Liberty, ৯ এপ্রিল ২০২৬ :
রবিবার, ২৯ মার্চ তালসারির সমুদ্রে ” ভোলে বাবা পার করেগা ” ধারাবাহিকের শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান এক প্রতিবাবন শিল্পী ও টলিপাড়ার জনপ্রিয় মুখ রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় Tollywood shooting accident। ঘটনার পরেই শুরু হয় তুমুল বিতর্ক সূচনা হয়ে একাদিক প্রশ্নের যার সঠিক জবাব কারোর কাছেই ছিল না এক হয় টলিউড ইন্ডাস্ট্রি চলতে থাকে মিছিল উঠে নতুন স্লোগান ‘জাস্টিস ফর রাহুল ‘। একাদিক কলাকুশলীলা এক জোট হয়ে লীনা গঙ্গোপাধ্যায় এর প্রয়োজনা সংস্থা ” ম্যাজিক মোমেন্টস এন্ড মোশন পিকচার্স এর বিরুদ্ধে সরব হন।
রিজেন্ট পার্ক থানার সঙ্গেও সঙ্গেও তালসারি থানাতে দাইয়ের করা হয় এফআইআর। বারং বার অভিযোগ উঠে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে কোনো বনিবোনা নেই কিন্তু এই সব অভিযোগ কে উড়িয়ে প্রসেনজিৎ, চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত মতো তাবড় তাবড় মুখেরা একসঙ্গে রাহুলের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। এরপর একদিনের কর্ম বিরতি তারপরেই বড় সিদ্ধান্তের অপেক্ষা।

লীনা গঙ্গোপাধ্যায়কে ব্যান Tollywood shooting accident
মঙ্গলবার কর্ম বিরতির জের আর্টিস্ট ফোরাম, ফেডারেশন গিল্ড সবাই একসঙ্গে মিটিং এ সামিল দীর্য আলাপ আলোচনার পর বড় সিদ্ধান্তের ঘোষণা – ” লীনা গঙ্গোপাধ্যায় ও তার প্রয়োজনা সংস্থার সঙ্গে কোনো আর্টিস্ট, টেকনিশিয়ান রা কাজ করবে না তার প্রয়োজনা সংস্থা কে ব্যান করা হলো তার সাথে তার কোনো আত্মীয় পরিজনের ও কোনো সিরিয়াল, সিনেমাতে কাজ করা যাবে না “। সমস্ত শিল্পী যাদের কে অন্যায় ভাবে ব্যান করা হয়েছিল তাদের কেও ৭২ ঘন্টার মধ্যে কাজে ফিরিয়ে নেওয়া হবে। সবাই কাজ করবে কেউ কাজের বাইরে থাকবে না একটা ছেলের মৃত্যু গোটা ইন্ডাস্ট্রি কে আবারো এক সুতোয় বেধে দিলো “।

যেমন কথা তেমনি কাজ :
অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরপে দেব প্রথম থেকেই শিল্পী দের ব্যান করে দেওয়া কে নিয়ে বারং বার সচ্চার। ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৭২ ঘন্টার মধ্যেই টলিউড ইন্ডাস্ট্রির ব্যান হওয়া শিল্পী দের জন্য বড় শুখবর দিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেব সেখানে তিনি ডিরেক্টরস এসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়াকে ধন্যবাদ জানান। ৭২ ঘণ্টার মধ্যেই যে গোটা বিষয়টি বিবেচনা করে যে মামলাটি প্রত্যাহার করা হয়েছে তাতে তিনি ভীষণ খুশি।
দেবের বার্তা :
” ব্যক্তিগতভাবে এই পদক্ষেপে ভীষণ খুশি। একইসঙ্গে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য হতে পেরে গর্বিত বলে মনে করছি নিজেকে। আমার দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে সবথেকে প্রয়োজন শান্তিপূর্ণ সহাবস্থান, যার মাধ্যমে পারস্পরিক সম্মান বজায় রেখে সমস্যার সমাধান রাখা। আশা করি এই পদক্ষেপ আগামী দিনে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য বিশাল বড় ভূমিকা পালন করবে। ইন্ডাস্ট্রিতে শিল্পীকে নিষিদ্ধ করার সংস্কৃতিকে দূরে রেখে সকলে মিলে ঐক্যবদ্ধ শিল্প গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাই, এটাই কাম্য “।
প্রিয়াঙ্কার টুইট :
এই সবের মধ্যে অত্যন্ত আবেগ বরা একটি পোস্ত করেছেন সদ্য প্রয়াত রাহুল বন্দোপাধ্যায় স্ত্রী ও তার প্রথম এবং একাদিক ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকার।
” ধন্যবাদ জানাই সবাই কে যারা এই কঠিন মুহূর্তে আমাদের পাশে দাড়িয়ে ছিল গত ৭ এপ্রিল গোটা চলচ্চিত্র জগৎ একই পরিবারের এক সুর কে বেধে দিলো। এখানে কোনো বিভাজন নেই, নেই কোনো রাজনীতির রং সব ভুলে আজ আমরা এক পরিবারে পরিনিতো হয়েছি। রাহুলের জন্য আমরা আজ ঐক্যবদ্ধ হতে পেরেছি একটা মৃত্যু সমস্ত ফাটল কে জুড়ে দিলো টলিউড ইন্ডাস্ট্রি আবারো এক পরিবারে নতুন করে রূপান্তরিত হলো। চলে যাওয়া মানুষটি আমাদের সকলের মাঝে অমর হয়ে থাকবে শিল্পী হোক কিংবা টেকনিশিয়ান নিজেদের সম্মানের লড়াই যেন কাউকে লড়তে না হয় নিজেদের মর্যাদা নিজের কাছে সব সময় উচ্চ স্থানে থাকুক।
রাহুলের মৃত্যুর প্রতিবাদে সব পক্ষই সমান ভাবে সামিল প্রশ্ন এখন একটাই অভিযুক্তরা সঠিক পর্যাপ্ত শাস্তি পাবে তো?

