Amit Shah Statement
Bengal Liberty, কলকাতা:
বিধানসভা নির্বাচনের আগে যতই গরম হচ্ছে বাংলার রাজনীতি, ততই বাড়ছে এক বড় প্রশ্ন— বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন? নিউ টাউনে বিজেপির ‘ভরসার শপথ’ ইস্তেহার প্রকাশের মঞ্চে সেই প্রশ্নেরই সরাসরি জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Statement) ।

মুখ্যমন্ত্রী মুখ নয়, “যে কোনো বাঙালি”— স্পষ্ট বার্তা শাহের (Amit Shah Statement)
বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা শেষ হতেই সাংবাদিকদের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়— পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী কি এই মঞ্চেই উপস্থিত আছেন? শাহের পাশেই বসে থাকা নেতাদের মধ্যেই কি কেউ সেই দায়িত্ব নিতে চলেছেন?
এর উত্তরে অমিত শাহ বলেন, “আমরা তো কোনো বংশ-পরম্পরার পার্টি নই যে দিদির পর ভাইপো হবেন। যে কোনো বাঙালি হতে পারেন। বাংলারই বাসিন্দা বিজেপি থেকে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এ ব্যাপারে চিন্তা করবেন না। তিনি সক্ষম হবেন, যোগ্য হবেন এবং সুশাসনও আনবেন।” অর্থাৎ, আগে থেকে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করে, নির্বাচনের পর নির্বাচিত বিধায়করাই নেতা বেছে নেবেন— এই বার্তাই তিনি স্পষ্ট করে দেন।

মঞ্চে উপস্থিত ছিলেন কারা? (Amit Shah Statement)
এদিনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, তাপস রায় এবং শান্তনু ঠাকুর। শাহের মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে— এই নেতৃত্বের মধ্যেই কি লুকিয়ে রয়েছেন ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, নাকি দলের তুরুপের তাস অন্য কেউ?

ভোটের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত (Amit Shah Statement)
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন তুঙ্গে। বিভিন্ন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে কড়া টক্করের পূর্বাভাস মিলছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০০-র বেশি আসন নিয়ে ফের সরকার গড়বে তৃণমূল। অন্যদিকে বিজেপির লক্ষ্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি ১৭৭-এর নিচে নামবে না। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে ধরাশায়ী করার।
Amit Shah: মালদা-কাণ্ডে সরব সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন@bengalliberty @AmitShah @BJP4India @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal #malda #kaliachak #mothabari pic.twitter.com/8V4jhBRMRK
— Bengal Liberty (@bengalliberty1) April 10, 2026
ইস্তেহারে প্রতিশ্রুতির ঝড় (Amit Shah Statement)
আজকের এই ‘সংকল্পপত্রে’ বিজেপি একাধিক জনমুখী প্রতিশ্রুতি দিয়েছে। মহিলা ও যুবকদের আর্থিক সহায়তা, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পায়নের একটি বড় রোডম্যাপ তুলে ধরা হয়েছে। বিশেষ করে বেকারদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতার ঘোষণা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আরও পড়ুন:
হাজার কোটির ‘ভিডিও’ রহস্যে হুমায়ুন প্রসঙ্গে মুখ খুললেন অমিত শাহ, কী বললেন অবশেষে?
