Humayun Kabir controversy
Bengal Liberty, ১০ এপ্রিল :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনৈতিক ময়দান, আর সেই আবহেই নতুন করে চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হুমায়ুন কবীরের ‘ভাইরাল ভিডিও’ (Humayun Kabir controversy)। প্রচারের মঞ্চ ছেড়ে এবার নতুন লড়াই শুরু হয়েছে এই ভিডিওকে তুরুপের তাস বানিয়ে। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। এই উত্তপ্ত আবহে বঙ্গে অমিত শাহ এসে এই ভিডিও প্রসঙ্গে কী বললেন (Humayun Kabir controversy)?

তৃণমূলের প্রকাশ করা ভিডিওতে কী আছে? (Humayun Kabir controversy)
তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ্যে আনা হয়েছে একটি ১৯ মিনিটের ভিডিও, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ভিডিওতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়েছে, নির্বাচনে কোনও দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি বিজেপিকে সমর্থন করতে পারেন এবং তার বিনিময়ে প্রায় ১০০০ কোটি টাকার একটি ‘ডিল’-এর কথাও উল্লেখ রয়েছে। ভিডিওটিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাদের নামও উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।তৃণমূলের অভিযোগ, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোট কেনাবেচার ছক কষেছেন হুমায়ুন।

পাল্টা শাহের বক্তব্য (Humayun Kabir controversy)
শুক্রবার কলকাতায় বিজেপির ‘সংকল্পপত্র’ প্রকাশের মঞ্চ থেকেই এই ভাইরাল ভিডিওকে কার্যত গুরুত্বহীন বলে উড়িয়ে দেন অমিত শাহ। তাঁর স্পষ্ট মন্তব্য, হুমায়ুন কবীর এবং বিজেপির মধ্যে সম্পর্ক উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মতো, সম্পূর্ণ বিপরীতমুখী। শা বলেন, “বিরোধী আসনে আরও কুড়ি বছর বসে থাকতেও রাজি আছি, কিন্তু এমন কোনও ব্যক্তির সঙ্গে বিজেপি কখনও হাত মেলাবে না।” এদিন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এআই ব্যবহার করে এমন ২ হাজার ভিডিও বানাতে পারেন।” উল্লেখযোগ্যভাবে, হুমায়ুন কবীর যে ভিডিওটিকে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বলে দাবি করেছিলেন, সেই যুক্তিকেই কার্যত সমর্থন করেছেন শাহ।
Humayun Kabir Controversy: প্রযুক্তিকেই কি এবার হাতিয়ার করছে তৃণমূল? | West Bengal Election 2026 | Bengal Liberty
👉 https://t.co/fb6hPqvvvz#humayunkabir #westbengalelection2026 #WestBengalElection #BengalLiberty pic.twitter.com/zh9Fnb4HqL— Bengal Liberty (@bengalliberty1) April 9, 2026
শাহের সাফাই মিললেও রাজনৈতিক জমি ক্রমশ সরে যাচ্ছে হুমায়ুন কবীরের পায়ের তলা থেকে। আসাউদ্দিন ওয়াইসির দল মিম ইতিমধ্যেই এই বিতর্কের জেরে তাঁর সঙ্গে জোট ছিন্ন করেছে। মিম স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুসলিম সমাজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তারা কোনও আপস করবে না,ফলে বাংলায় একাই লড়ার পথে হাঁটছে তারা। শাহের ঝাঁঝালো অবস্থান আর মিমের দূরত্ব, দুইয়ের চাপে ২০২৬-এর ভোটের আগে হুমায়ুন এখন প্রায় একঘরে। ভিডিওটি সত্যিই এআই-নির্মিত? নাকি এর নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ,সেই উত্তর এখনও অধরা।
