vote chori war
Bengal Liberty: ফের ভোটচুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে আক্রমণ রাহুল গান্ধীর। প্রতিবারের মতো এবার অভিযোগ খারিজ কমিশনের।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ভোট চুরি সংক্রান্ত বিষয়ে রাহুল গান্ধীর অভিযোগ, সফটওয়্যারের মাধ্যমে ভোট চুরি করা হচ্ছে। কর্নাটকের এক লোকসভার উদহারণ সর্বসম্মুখে নমুনা হিসেবে তুলে ধরেন তিনি। একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমাররের দিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘যাঁরা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করেছে, তাঁদের রক্ষা করার চেষ্টা হচ্ছে জ্ঞানেশ কুমার।’

রাহুলের অভিযোগ, (vote chori war)
কর্নাটকের আলন্দ কেন্দ্রে ৬,০১৮ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়েছে। সংখ্যাটা বেশি হতে পারে বলে মনে করেছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে তাঁর আরও সংযোজন, বিভিন্ন রাজ্য থেকে ফর্ম ফিলাপ করে নাকি এই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছে। আবেদনের সময় ওটিপি কীভাবে দেওয়া হল সেই প্রশ্নও তোলেন রাহুল। যে সমস্ত বুথে এইসব করা হচ্ছে সেগুলিতে কংগ্রেস শক্তিশালী। তেমনটাই অভিযোগ রাহুলের।
রাহুলের আরও অভিযোগ, দেশের অনেক বুথেই এ ধরণের ঘটনা ঘটেছে।
রাহুলের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি ইলেকশন কমিশনের। কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইনে তালিকা থেকে ভোটারের নাম বালতি করা যায় না। নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে তাঁর বক্তব্য শুনতে হয়।
উল্লেখ্য, আগষ্টের ১৭ তারিখ সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্য ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। সেদিন রাহুলগান্ধীকে আইনিভাবে ভোটচুরির অভিযোগ পেশ করার কথা বলেন তিনি। তা নাহলে এই অভিযোগকে মিথ্যা হিসাবে ধরে নেওয়া হবে। এছাড়ও যে সব রাজ্যে ভোটচুরি হয়েছে বলে অভিযোগ রাহুল গান্ধীর, সংশ্লিষ্ট রাজ্যেগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকেরা রাহুলকে অভিযোগের হলফনামা জমা দিতে বলেছিলেন।

