Gyanesh Bharti
Bengal Liberty, ১১ এপ্রিল :
আসন্ন ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত এবং সামগ্রীক পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী (Gyanesh Bharti)। এসআইআর পর্বেই রাজ্যে যে ৭টি জেলার বিরুদ্ধে চুরন্ত গাফিলতির অভিযোগ উঠেছিল তার মধ্যে ছিল দুই বর্ধমান ও হুগলি। বার বার বলার পরেও কমিশনের নির্দেশকে মান্যতা দিতে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছিল এই ৩ জেলার বিরুদ্ধে। এবার সেই গাফিলতির খতিয়ান সরেজমিনে পরীক্ষা করতেই বঙ্গে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার (Gyanesh Bharti)।

নিরাপত্তা খতিয়ে দেখতে বঙ্গে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার (Gyanesh Bharti)
হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন, আর সেই নির্বাচনেই থাকছে এই তিন জেলা। সেই কারণেই আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিশেষত এই ৩ জেলায় যাতে কোনও রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তাই নিশ্চিত করতে আসছেন তিনি। পাশাপশি নির্বাচনের গাইডলাইনকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এই মর্মেই আগমন জ্ঞানেশ ভারতীর। আগামী সোমবার, ১৩ এপ্রিল রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, অভিনব আগরওয়াল এবং এসবি জসী।
149 Inspector SI reshuffle: ভোটের আগে কড়া পদক্ষেপ, ১৪৯ সরাল কমিশনhttps://t.co/02CvsR8XOa বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে@bengalliberty @ECISVEEP @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial @KolkataPolice @WBPolice #westbengalnews #westbengalelection2026 pic.twitter.com/EJ93eQgntD
— Bengal Liberty (@bengalliberty1) April 10, 2026
দিল্লি থেকে অন্ডাল এবং অন্ডাল হয়ে সড়ক পথে পশ্চিম বর্ধমানে ঢুকবেন। সোমবার কেবল মাত্র থাকবেন পশ্চিম বর্ধমান জেলাতেই, মঙ্গলবার পূর্ব বর্ধমান ও হুগলি জেলা শেষ করে বুধবার সকালের জরুরি বৈঠক করবেন সিইও-র দফতরে। বুধবার রাতেই এই তিন উচ্চ পদস্ত কর্মকর্তা ফিরে যাবেন দিল্লি।
