Asha Bhosle funeral
Bengal Liberty Desk, Kolkata:
আজ শুধু এক শিল্পীর বিদায় নয়, লক্ষ লক্ষ স্মৃতির বিদায় Asha Bhosle last rites। কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাতে মুম্বইয়ে জড়ো হচ্ছেন একের পর এক তারকা, ঘনিষ্ঠজন এবং অনুরাগীরা। সকাল থেকেই তাঁর বাসভবনে শুরু হয়েছে শেষ দর্শনের ভিড়, আবেগঘন পরিবেশে ‘আশা তাই’-কে বিদায় জানাতে হাজির বহু বিশিষ্ট ব্যক্তি।

বিকেলে শিবাজি পার্কে শেষকৃত্য Asha Bhosle last rites
আজ বিকেল ৪টেয় মুম্বইয়ের শিবাজী পার্কে সম্পন্ন হবে আশা ভোঁসলের শেষকৃত্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখেই সম্পন্ন করা হবে সমস্ত আনুষ্ঠানিকতা। শেষকৃত্য ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।

‘কাসা গ্র্যান্ড’-এ শেষ দর্শন
শেষকৃত্যের আগে তাঁর বাসভবন ‘কাসা গ্র্যান্ড’-এ মরদেহ রাখা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত সাধারণ মানুষ ও বিশিষ্টদের জন্য শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে। সকাল থেকেই সেখানে তারকাদের আনাগোনা শুরু হয়েছে। প্রত্যেকেই এসে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন এই মহান শিল্পীকে।

নিরাপত্তায় কড়া নজর
আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে মুম্বই জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের লক্ষ্য, যাতে ভিড় সামলানো এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
শেষ লড়াই হারলেন ‘সুরসম্রাজ্ঞী’
রবিবার (১২ এপ্রিল) ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে (Asha Bhosle)। বুকে সংক্রমণ ও প্রবল শারীরিক দুর্বলতার কারণে শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের মতে, একাধিক জটিলতার পাশাপাশি মাল্টি অরগ্যান ফেলিওরই তাঁর মৃত্যুর প্রধান কারণ। শেষ মুহূর্ত পর্যন্ত চিকিৎসা চললেও আর ফেরানো যায়নি তাঁকে।
অমর কণ্ঠের বিদায়, থেকে যাবে সুরের উত্তরাধিকার
প্রায় আট দশকের সঙ্গীতজীবনে অসংখ্য স্মরণীয় গান উপহার দিয়েছেন আশা ভোঁসলে। বিভিন্ন ভাষা ও সঙ্গীত ধারায় তাঁর অসামান্য অবদান তাঁকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতকেই আঁকড়ে রেখে গিয়েছেন তিনি। জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে সম্মান, পদ্ম বিভূষণ অসংখ্য সম্মান পেয়েছেন তিনি। কিন্তু তাঁর আসল পুরস্কার ছিল মানুষের ভালোবাসা।
শূন্যতা আজ, স্মৃতিতে চিরকাল ‘আশা তাই’
আজ তাঁর শেষযাত্রা কিন্তু শেষ নয় তাঁর প্রভাব। হয়তো আর নতুন গান শোনা যাবে না, কিন্তু তাঁর গাওয়া প্রতিটি গান বেঁচে থাকবে মানুষের ভালোবাসায়। কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষযাত্রাকে ঘিরে আবেগে ভাসছে মুম্বই । আজ সঙ্গীতজগতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এই জায়গা পূরণ করা সম্ভব নয়। কিন্তু তাঁর রেখে যাওয়া গান, তাঁর সৃষ্টি সেগুলিই হয়ে উঠবে আগামী দিনের অনুপ্রেরণা।
