DA Case
Bengal Liberty, ১৫ এপ্রিল :
মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় আপাতত কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার (DA Case)। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে রাজ্যের পক্ষে সওয়াল করতে গিয়ে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল স্পষ্টভাবে জানান, শীর্ষ আদালত নিযুক্ত কমিটির সুপারিশ মেনেই পদক্ষেপ করবে রাজ্য সরকার। শুনানির সময় আদালতকে আরও জানানো হয়, ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের প্রায় ৬০০০ কোটি টাকার ডিএ প্রদান করেছে রাজ্য সরকার। ফলে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলেই ইঙ্গিত মিলেছে (DA Case)। এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ৬ মে।

ডিএ বণ্টনে অসমতা নিয়ে প্রশ্ন (DA Case)
এদিনের শুনানিতে মামলাকারীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, এখনও সব সরকারি কর্মচারী ডিএ সুবিধা পাচ্ছেন না। এই প্রেক্ষিতে বিচারপতি পি কে মিশ্র পর্যবেক্ষণ করেন, ডিএ প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে,এটি স্পষ্ট। তিনি আরও জানান, কোথাও যদি কোনও ত্রুটি বা অসংগতি থেকে থাকে, তাহলে সংশ্লিষ্টদের প্রথমেই সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির দ্বারস্থ হতে হবে। পাশাপাশি, রাজ্য সরকারের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টও খতিয়ে দেখবে আদালত এমনটাই উল্লেখ করেন বিচারপতি।
DA Case: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি | Bengal Liberty#DearnessAllowance #SupremeCourt #dacase #BengalLiberty pic.twitter.com/4thYavvYOD
— Bengal Liberty (@bengalliberty1) April 15, 2026
উল্লেখ্য, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ এপ্রিল মাসের মধ্যেই পরিশোধের নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম। সেই নির্দেশ অনুযায়ী বকেয়া মেটানোর পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির লক্ষ্যে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, আগামী ২৭ এপ্রিল এই কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করবে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (DA Case)।
