Poila Boishakh greetings
Bengal Liberty Desk, Kolkata:
বাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে গেছে Poila Boishakh greetings। বাংলায় ভোট উৎসব শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। তার আগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসী তথা আপামর বাঙালিকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির উচ্চ নেতৃত্ব।

নববর্ষে নমো শুভেচ্ছা
প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন। বাংলা এবং ইংরেজি দু’ভাষায় নববর্ষের বার্তা দেন প্রধানমন্ত্রী। প্রথমেই পয়লা বৈশাখের বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানান তিনি। নতুন বছরে সকলের কামনা পূরণের প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে ভ্রাতৃত্বের কথা। ভারতীয় সভ্যতায় পশ্চিমবঙ্গের সংস্কৃতির অবদানের প্রসঙ্গ জায়গা পেয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, “শুভ নববর্ষ! পয়লা বৈশাখের বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আগামী বছরে আপনার সব কামনা পূরণ হোক। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদাবিরাজমান থাকুক। আপনার সুস্বাস্থ্য ও অনন্ত সুখ কামনা করি। ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপনেরও এটি একটি উপলক্ষ্য।”
তাঁর এই শুভেচ্ছা বার্তা পুরোটাই অরাজনৈতিক। নেই আসন্ন নির্বাচন নিয়ে কোনও কথা। এড়িয়ে গিয়েছেন রাজনৈতিক বিষয়ও। অন্য দিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়ো বার্তায় ছিল রাজনীতির ছোঁয়া। সেখানে যেমন কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছেন মমতা, তেমনই গণতন্ত্রের উৎসবে রাজ্যবাসীকে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন। সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে SIR নিয়েও আক্রমণ শানিয়েছেন। কটাক্ষ করেছেন বিজেপি-কেও।
.
Shubho Noboborsho! Best wishes on Poila Boishakh. pic.twitter.com/cENMmd2J2L
— Narendra Modi (@narendramodi) April 15, 2026
শাহের পয়লা বৈশাখী শুভেচ্ছা
বাংলা নববর্ষ উপলক্ষে আপামর বাঙালিকে আন্তরিক বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর শুভেচ্ছা বার্তায় উঠে আসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য ও বাঙালি বীর বিপ্লবীদের কথা। সামাজিক মাধ্যমে প্রকাশিত তাঁর বার্তায় তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও বলেন, এই নতুন বছর যেন দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে আরও শক্তি যোগায় এবং মানুষের জীবনে সুখ-শান্তি বয়ে আনে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে লেখেন, “পয়লা বৈশাখের এই শুভ দিনে পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
.
Heartfelt best wishes to our sisters and brothers of West Bengal on the occasion of Poila Boishakh.
May West Bengal, a land endowed with a rich cultural heritage and literary excellence, and blessed with the sacred history of revolutionaries of the freedom struggle, enter a new… pic.twitter.com/zytiYtR4Oo— Amit Shah (@AmitShah) April 15, 2026
সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্যিক এবং বীর বিপ্লবীদের গৌরবে ভরা এই বাংলায় নতুন বছরে আসুক উন্নয়ন, সুশাসন ও সকলের কল্যাণের এক নতুন অধ্যায়। রাজ্যের সকল মানুষের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছি।” বাংলা নববর্ষ উপলক্ষে তাঁর এই শুভেচ্ছা বার্তা প্রকাশ্যে আসতেই তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ তা স্বাগত জানান।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন লেখেন, “পয়লা বৈশাখের এই পুণ্য লগ্নে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা! বাংলা নববর্ষের এই শুভ মুহূর্ত আমাদের মনে এক নবীন আশা এবং সম্মিলিত আকাঙ্ক্ষার সঞ্চার করে। বাংলার সুমহান ঐতিহ্য ও সাংস্কৃতিক অহংকারের শিকড়ে প্রোথিত এই উৎসব আজ আমাদের অনুপ্রাণিত করে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে— এমন এক আগামী, যেখানে প্রতিটি পরিবারের জন্য সুনিশ্চিত হবে সার্বিক উন্নয়ন, সুশাসন এবং মাথা উঁচু করে বাঁচার আত্মমর্যাদা।”
