jaynagar incident
Bengal Liberty, Kolkata :
নতুন বছরের প্রথম সকাল, চারদিকে উৎসবের আবহ হাসি, আনন্দ আর নতুন শুরুর স্বপ্ন, ঠিক সেই সময় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা jaynagar incident। বেপরোয়া গতিতে আসা একটি সবজি বোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। আর সেই শোক সহ্য করতে না পেরে অল্প সময়ের মধ্যেই মৃত্যু হল তাঁদের এক জনের ঠাকুমারও। ফলে একদিনেই একই পরিবারে তিনটি মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

কীভাবে ঘটল দুর্ঘটনা? jaynagar incident
স্থানীয় সূত্রে খবর, জয়নগর থানার অন্তর্গত ব্যাজরা মোল্লাঘাটি এলাকায় ভোররাতে ঘটনাটি ঘটে।
সুভাষ মণ্ডল (৩৫) এবং বিকি মণ্ডল (২২) নামে দুই যুবক একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। পথে কিছুক্ষণ কথা বলার জন্য রাস্তার পাশে বাইক থামান তাঁরা।
সেই সময় আচমকাই দ্রুতগতিতে ছুটে আসা একটি সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁদের। ধাক্কার তীব্রতায় ছিটকে পড়েন দু’জনই।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে জয়নগর ১ নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
তবে চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

শোকে ঠাকুমার মৃত্যু
এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছন পরিবারের সদস্যরা। নাতি বিকির মৃত্যুসংবাদ শুনে ভেঙে পড়েন তাঁর ঠাকুমা মলিনা মণ্ডল (৬০)।
চরম মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। একই দিনে নাতি ও ঠাকুমার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া
পুলিশি পদক্ষেপ
দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।পুলিশ সূত্রে জানা গেছে—ঘাতক গাড়িটি ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং চালকের খোঁজে তল্লাশি চলছে। উল্লেখ্য মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বারুইপুরের এসডিপিও জানিয়েছেন, “বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জয়নগরে ৷ ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে এবং ঘটনার পর থেকে চালক পলাতক ৷ চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । মৃত দুই যুবকের দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।”
স্থানীয়দের ক্ষোভ
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গাড়ি চলাচল করে। বারবার সিসিটিভি বসানো ও কড়া নজরদারির দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার পর তাঁরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন তারা। স্থানীয় বাসিন্দা জয়দেব দাস ও বিশ্বনাথ নস্করের কথায়, “ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে ৷ কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি । বারবার সিসিটিভি লাগানোর দাবি করা হয়েছে ৷ তাও করা হয়নি ৷ আমরা দ্রুত কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে এখানে ।”
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া
নববর্ষ মানেই নতুন শুরু, নতুন আশার আলো। নতুন বছরের প্রথম দিনেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। একই দিনে নাতি ও ঠাকুমার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার, স্তব্ধ গোটা জয়নগর। তবে জয়নগরের এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে—রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা কতটা যথাযথ?”
