Biswajit Mandal
Bengal Liberty, ৪ জুন :
কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলারকে গ্রেফতার করল পুলিশ (Biswajit Mandal)। মারধর, শ্লীলতাহানি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার হয়েছেন ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ মণ্ডল। এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে রিজেন্ট পার্ক থানা। বিধানসভা ভোট মেটার পরে রাজ্যু জুড়ে একের পর এক তৃণমূলের নেতা-জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হয়েছেন হুমকি, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে। কলকাতা পুরসভারও একাধিক কাউন্সিলার গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই তারই মধ্যে আরও এক উইকেট ডাউন তৃণমূলের (Biswajit Mandal)।

মহিলার অভিযোগে গ্রেফতার কাউন্সিলার (Biswajit Mandal)
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব পুঁটিয়ারির এক মহিলা বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২০২৪ সালের ৬ মার্চ গঙ্গাপুরী স্কুলের কাছে তাঁকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির শিকার হতে হয়। ওই ঘটনায় বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন তিনি। অভিযোগকারিণীর দাবি, এরপরও হয়রানি বন্ধ হয়নি। চলতি বছর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত ৯ মে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর গত ১ জুন রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর বৃহস্পতিবার কাউন্সিলার বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


