Weather update
Weather update

Weather update : বৈশাখের শুরুতেই দুই রূপে বাংলা, দক্ষিণে আগুনঝরা গরম, উত্তরে স্বস্তির বৃষ্টি

Bengal Liberty, ২১ এপ্রিল :

বৈশাখ পড়তেই বাংলার আবহাওয়ায় স্পষ্ট দুই বিপরীত ছবি (Weather update)। দক্ষিণবঙ্গ জুড়ে দাবদাহ পরিস্থিতি, তাপমাত্রার ঊর্ধ্বগতি আর ‘হট অ্যান্ড হিউমিড’ পরিস্থিতিতে নাজেহাল জনজীবন। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা স্বস্তির বার্তা দিচ্ছে। একদিকে যখন দক্ষিণের মানুষ আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করছে, অন্যদিকে উত্তরে বৃষ্টির পূর্বাভাস যেন কিছুটা হলেও স্বস্তির আশ্বাস দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত দক্ষিণে গরমের দাপট বজায় থাকলেও কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather update)।

Weather update
Weather update

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)

সপ্তাহের প্রথম দিন থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তেজ, আর আগামী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় পারদ ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে, আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তা ৪০ ডিগ্রি বা তারও বেশি ছুঁতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে গরম এবং আর্দ্রতার জোড়া প্রভাবে অস্বস্তি চরমে উঠতে পারে। আবহাওয়াবিদদের মতে, আজ মঙ্গলবার ও বুধবার পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

তবে গরমের এই দাপটের মাঝেও রয়েছে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। নদিয়ার কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম, বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার বদলের ইঙ্গিত মিলছে।

Weather Update
Weather Update

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)

উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি দিনের তাপমাত্রায় কিছুটা স্বস্তি এনে দিতে পারে। আজ, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃহস্পতিবার ফের উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে উত্তরবঙ্গের তাপমাত্রায় আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। যদিও মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি বাড়তে পারে।

আরও পড়ুন :

Nusrat Jahan ED summon: রেশন দুর্নীতি মামলায় ফের নুসরত জাহানকে তলব ইডির, ২২ এপ্রিল জিজ্ঞাসাবাদ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury