violence murshidabad
Bengal Liberty Desk, Kolkata:
প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীনই উত্তেজনার ছবি সামনে এল মুর্শিদাবাদ জেলা থেকে violence murshidabad। ‘বোমকল’ নামে খ্যাত ডোমকল বিধানসভা কেন্দ্রের ২১৭ নম্বর বুথে ভোট প্রক্রিয়া সম্পূর্ণভাবে ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের ভোটারদের আগ্নেযাস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর আভিযোগ violence murshidabad
অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় বুথের সামনে জড়ো হয়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই দুষ্কৃতীরা বুথের সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের ভয় দেখাতে শুরু করে এবং বুথে ঢুকে ভোট দিতে বাধা দেয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোটারদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এর ফলে বহু ভোটার বুথের বাইরে দাঁড়িয়ে থাকলেও নিরাপত্তাহীনতার কারণে ভোট দিতে ভিতরে ঢুকতে পারেননি। স্থানীয়দের আরও দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পরও দীর্ঘ সময় পর্যন্ত ঘটনাস্থলে কোনও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। নিরাপত্তার অভাবেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ওই বুথে আপাতত ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
মোথাবাড়িতেও ভোটগ্রহণে সমস্যা
এদিকে একই জেলার মোথাবাড়ি এলাকাতেও ভোটগ্রহণ ঘিরে সমস্যা তৈরি হয়েছে। অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ সেক্টর অফিসারের দেখা মেলেনি। ভোটের দায়িত্বে থাকা ওই আধিকারিক ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষুব্ধ স্থানীয় মানুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, প্রশাসনের পর্যাপ্ত তৎপরতার অভাবেই ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে।
ভোটের দিনই জেলার একাধিক এলাকায় উত্তেজনা এবং ভোটে বাধার অভিযোগ সামনে আসায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় ভোটাররা।
