Bomb blast in Murshidabad
Bengal Liberty, ২৩ এপ্রিল :
ভোটের আগের রাতেই তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ মুর্শিদাবাদে (Bomb blast in Murshidabad)। কড়া নিরাপত্তার মধ্যেও নওদা বিধানসভা কেন্দ্রে শিবনগর প্রাথমিক স্কুলের বুথের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ, সরাসরি তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানকে টার্গেট করে বোমা ছোঁড়া হয়। অভিযোগের তির হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির দিকে, যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিরোধী শিবির। ভোটের আগে যেখানে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি থাকার কথা, সেখানে নিরাপত্তার এমন দশা কেন? তা নিয়েই বড় প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত চলছে, জানালেন নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল (Bomb blast in Murshidabad)।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রার্থী (Bomb blast in Murshidabad)
ভোটের প্রাক্কালে মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে বুধবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ শিবনগর প্রাথমিক স্কুলের বুথের কাছে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। সেই সময় এলাকায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান। অভিযোগ, এক কর্মীর বাড়ি থেকে ফেরার পথে তাঁকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয়। অল্পের জন্য বড় বিপদ এড়ান তিনি। এই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন প্রার্থী। তাঁর দাবি, বুথের কাছে বাহিনী মোতায়েন থাকার কথা থাকলেও বিস্ফোরণের সময় কোনও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। এমন গুরুত্বপূর্ণ সময়ে নিরাপত্তার এই ঘাটতি কীভাবে হল, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সমস্ত অভিযোগ অস্বীকার হুমায়ুনের (Bomb blast in Murshidabad)
অন্যদিকে, এই ঘটনায় হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে তৃণমূল। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হুমায়ুন এটাও বলেন, ” কেউ যদি ইট ছোঁড়ে তাকে রসগোল্লা ছোঁড়া হবে না।” তার পাশাপাশি তিনি আরও বলেন, “একজন মহিলা প্রার্থী যে আমার বোনের মতো তার বিরুদ্ধে এরকম পদক্ষেপ কেন নেব?”
TMC: রাতের অন্ধকারে প্রচার করার চেষ্টা নন্দকুমারের তৃণমূল প্রার্থীর | Bengal Liberty@AITCofficial @ECISVEEP #TMCNews #TMCWestBengal #tmcvsbjp #Nandakumar #midnapur #BengalLiberty pic.twitter.com/NaANhYPVfD
— Bengal Liberty (@bengalliberty1) April 23, 2026
তবে ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি বলেন, ঘটনা প্রসঙ্গে তিনি অবগত। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে এবং ঘটনার পর্যবেক্ষণ শুরু হয়েছে ইতিমধ্যেই।
