Amit Shah
Bengal Liberty, ২৪ এপ্রিল :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হতেই জয় নিশ্চিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, প্রথম দফায় উল্লেখযোগ্য হারে ভোটদান আসলে পরিবর্তনের পক্ষে জনমতেরই প্রতিফলন। তাঁর কথায়, বিজেপি ইতিমধ্যেই ১১০টির বেশি আসনে জয়ের পথে এগিয়ে রয়েছে। পাশাপাশি তিনি জানান, ভোট যত পরবর্তী দফার দিকে এগোবে, ততই এই সমর্থন আরও সুসংহত হবে। শেষ পর্যন্ত রাজ্যে সরকার গঠনের পথে বড়সড় সাফল্য পেতে পারে পদ্ম শিবির, জানালেন অমিত শাহ (Amit Shah)।

বিজেপির এবার লক্ষ্য সরকার গঠন (Amit Shah)
বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট একসময় বিজেপির জন্য কতটা প্রতিকূল ছিল, তা তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, একসময় রাজ্যে বিজেপির ঝুলিতে ছিল মাত্র ৩টি আসন। সেখান থেকেই লড়াই শুরু করে দল আজ ৭৭-এ পৌঁছেছে। তাঁর কথায়, শুরুতে গোটা রাজ্যই ছিল বিজেপির জন্য কঠিন ময়দান, কিন্তু সময়ের সঙ্গে সেই পরিস্থিতির বড় পরিবর্তন ঘটেছে।তিনি আরও দাবি করেন, এখন আর সরকার গঠন বিজেপির কাছে কঠিন নয়, কারণ শেষ পর্যন্ত সরকার কোনও দল একা তৈরি করে না—তা নির্ধারণ করেন সাধারণ মানুষই। তাঁর মতে, এবারের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তারা বিজেপিকেই ক্ষমতায় দেখতে চান।

ভয়মুক্ত পরিবেশেই বদলের ইঙ্গিত (Amit Shah)
রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে বলেই দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, এটি স্রেফ রাজনৈতিক হাওয়া নয়, বরং একেবারে “ভোটের সুনামি”। শাহ বলেন, অতীতে বাংলায় অনেক ক্ষেত্রেই ভোটারদের ভয় দেখিয়ে বুথে যেতে বাধা দেওয়া হত, কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ আলাদা। তিনি জানান, নির্বাচন কমিশন স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ফলে মানুষ এখন নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন। তাঁর দাবি, যখন শাসক-বিরোধী জনমত এবং এই ভয়মুক্ত ভোটের পরিবেশ একসঙ্গে তৈরি হয়, তখনই ক্ষমতার পরিবর্তনের পথ আরও সুগম হয়ে ওঠে।
Narendra Modi LIVE: অভয়ার মা রত্না দেবনাথের সাথে দেখা করলেন মোদি | Bengal Liberty@narendramodi @BJP4Bengal #narendramodi #bjpwestbangal #WestBengalElection #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/T9jApfjfgM
— Bengal Liberty (@bengalliberty1) April 24, 2026
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ (Amit Shah)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাই করুন না কেন, তার বিরোধিতা করাটাই মুখ্যমন্ত্রীর অভ্যেসে পরিণত হয়েছে। শাহের কটাক্ষ, মোদিজি যদি ভুল করেও তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলেন, তাতেও আপত্তি জানাবেন মমতা। ঝালমুড়ি খাওয়া হোক বা গঙ্গার ঘাটে সময় কাটানো, প্রধানমন্ত্রীর সাধারণ কাজ নিয়েও আপত্তি তোলেন মমতা। শাহের দাবি, গঠনমূলক রাজনীতির বদলে বিরোধিতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

উচ্চ ভোটদানে বদলের বার্তা (Amit Shah)
এদিন প্রথম দফার ভোটকে ‘রক্তপাতহীন’ বলেও উল্লেখ করেন অমিত শাহ। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে ধন্যবাদ জানান। তাঁর মতে, উচ্চ ভোটদানের হারই প্রমাণ করে যে বাংলার মানুষ ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে এসে পরিবর্তন চান। মানুষ এখন ভরসার সরকার গড়তে বুথমুখী হচ্ছেন বলেই দাবি তাঁর, এবং দ্বিতীয় দফাতেও এই প্রবণতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী।
