modi panihati
modi panihati

modi panihati: দ্বিতীয় দফার আগে হাইভোল্টেজ প্রচারে গেরুয়া শিবির! অভয়ার মায়ের সমর্থনে বঙ্গে হাজির নরেন্দ্র মোদি!

Bengal Liberty, Kolkata :

প্রথম দফার ভোটগ্রহণ পর্ব মিটতেই ফের বাংলার মাটিতে হাইভোল্টেজ প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তাঁর কর্মসূচিতে রয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এই দুই জায়গাতেই জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

modi panihati
modi panihati

অভয়ার মায়ের সমর্থনে প্রধানমন্ত্রী modi panihati

সূত্রের খবর, আরজি কর হাসপাতালের বহুল আলোচিত নির্যাতনকাণ্ডের প্রেক্ষাপটে ‘অভয়া’র মায়ের সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। নারী নিরাপত্তা, ন্যায়বিচার এবং সাধারণ মানুষের সুরক্ষার প্রশ্ন তুলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া আক্রমণ শানানোর সম্ভাবনা প্রবল। গেরুয়া শিবিরের মতে, এই ইস্যুতেই মানুষের মধ্যে সাড়া ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী। পানিহাটির সভাকে ঘিরে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আশপাশের একাধিক কেন্দ্রের প্রার্থী ও নেতৃত্বও এই সভায় উপস্থিত থাকতে পারেন। ফলে এই কর্মসূচি শুধু একটি কেন্দ্রেই সীমাবদ্ধ থাকছে না, বরং বৃহত্তর রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে।

সব মিলিয়ে, প্রথম দফার পর আজকের দিনটি বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পানিহাটি থেকে বারুইপুর প্রধানমন্ত্রীর এই প্রচার বাংলার ভোটরাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলেই মনে করছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: “হাওয়া নয়, ভোটের সুনামি”- পরিবর্তনের পথে বাংলা, ৩ থেকে ৭৭, এবার সরকার গড়ার দাবি অমিত শাহের

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury