Diamond Harbour
Diamond Harbour

Diamond Harbour : বাইকবাহিনীর দাপটে উত্তপ্ত ডায়মন্ড হারবার, কড়া পদক্ষেপে নির্বাচন কমিশনের, ভোটার নিরাপত্তায় সাঁড়াশি অভিযান

Bengal Liberty, ২৬ এপ্রিল :

ভোটের উত্তাপে ফের অশান্তির আঁচ ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। এলাকায় ভোটারদের ভয় দেখানো অভিযোগ বাইকবাহিনীর বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগ সামনে আসতেই তৎপর হয়ে উঠল নির্বাচন কমিশন। অভিযোগ পাওয়ার পর সময় নষ্ট না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন। সেই অনুযায়ী পুলিশও দেরি না করে কড়া পদক্ষেপ নেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দায়ের করা হয়েছে ডায়মন্ড হারবার থানায়। ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন (Diamond Harbour)।

Diamond Harbour
Diamond Harbour

বাইকবাহিনীর দাপটের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য (Diamond Harbour)

সম্প্রতি ডায়মন্ড হারবারের একাধিক এলাকায় বাইক নিয়ে ঘুরে বেড়ানো একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ জমা পড়ে কমিশনের দপ্তরে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাইক মিছিল থেকে স্লোগান তুলে প্রকাশ্যে শাসানি দেওয়া হচ্ছে।ঘটনাটি সামনে আসতেই কোনওরকম ঢিলেমি না দেখিয়ে কমিশন কড়া বার্তা দেয়-রবিবারের মধ্যেই এই ধরনের ভীতি প্রদর্শন সম্পূর্ণ বন্ধ করতে হবে। সেই নির্দেশের পরই পুলিশ তৎপর হয়ে ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে ভয় দেখানো, শান্তিভঙ্গের চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Diamond Harbour
Diamond Harbour

কড়া নজরে কমিশন (Diamond Harbour)

উল্লেখ্য, এর আগেই গত শুক্রবার ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ মোট পাঁচজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে কমিশন। তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছিল। নতুন পুলিশ আধিকারিকরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বাইকবাহিনীর দাপট দমন করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফার আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কমিশন।


ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা- কোনও প্ররোচনা বা ভীতি প্রদর্শন বরদাস্ত করা হবে না। পরিস্থিতির ওপর কড়া নজর রেখে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন :

Khokon Das : প্রথম দফার ভোট মিটলেও থামেনি অশান্তি! এবার বিজেপি প্রার্থী খোকন দাসের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury