woman polling station
Bengal Liberty, ২৮ এপ্রিল:
গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে এবারও সামনের সারিতে বাংলার নারীরা। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন (woman polling station)। কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ মহিলা পরিচালিত পোলিং স্টেশন।
নির্বাচন কমিশনের প্রকাশিত সাম্প্রতিক তালিকা অনুযায়ী, কলকাতার উত্তর থেকে পূর্ব সর্বত্রই ছড়িয়ে রয়েছে এই বিশেষ পোলিং স্টেশনগুলি। এই কেন্দ্রগুলোতে পা রাখলেই দেখা যাবে এক ভিন্ন চিত্র। ভোট গ্রহণকারী আধিকারিক থেকে শুরু করে লাইনে দাঁড়ানো ভোটারদের সহায়তা করা এবং বুথের নিরাপত্তা রক্ষা,সবই সামলাবেন আবার মহিলারা।

কলকাতার প্রধান মহিলা পোলিং স্টেশনগুলির তালিকা woman polling station
যে সমস্ত স্কুল ও কলেজে মহিলাদের জন্য বিশেষ বুথ থাকছে, সেগুলি হল:
১.ব্রাহ্ম বালিকা শিক্ষালয়: নারকেলডাঙা থানার অন্তর্গত এই পজায়গায় (২৮ নম্বর ওয়ার্ড) ২২, ২৩, ২৬ এবং ২৭ নম্বর পোলিং স্টেশনগুলি মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে।
২.টাকি হাউস গভর্নমেন্ট স্পনসরড মাল্টি পারপাস স্কুল: ৩৬ নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রে ১২১ থেকে ১২৪ নম্বর পর্যন্ত মোট ৪টি বুথ মহিলা পোলিং স্টেশন হবে।
৩.গুরুদাস কলেজ (অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং): ফুলবাগান থানার অধীনে ৩৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বরোতে অবস্থিত এই কলেজে ২২৩, ২২৪, ২২৭ এবং ২৩৪ নম্বর বুথগুলো থাকছে মহিলাদের দায়িত্বে।
৪.আর.সি.সি. ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি: ট্যাংরা থানার অধীনে ৫৭ নম্বর ওয়ার্ডে এই প্রতিষ্ঠানের নতুন ভবনে ২৯৩, ২৯৪, ৩০৩, ৩০৪ এবং ৩০৫ নম্বর বুথগুলি মহিলা পরিচালিত বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কেন এই বিশেষ ব্যবস্থা?
নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কেবল পরিসংখ্যানের খেলা নয়। অনেক সময় সাধারণ বুথগুলোতে ভিড় বা পুরুষ কর্মীদের উপস্থিতিতে অনেক প্রবীণ বা রক্ষণশীল পরিবারের মহিলারা সঙ্কোচ বোধ করেন। নারী পরিচালিত এই বুথগুলো সেই জড়তা কাটিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করবে।
আরও পড়ুন: সল্টলেকে সিআরপিএফ-এর মেগা কন্ট্রোল রুম, কড়া ডিজিটাল নজরদারিতে দ্বিতীয় দফা!
