Arjun Singh
Bengal Liberty, ২৯ এপ্রিল:
দ্বিতীয় দফার ভোটগ্রহণের শুরুতেই ভাটপাড়ায় নিজের বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন হেভিওয়েট বিজেপি প্রার্থী অর্জুন সিং। বুধবার সাতসকালেই নিজের বুথে প্রথম ভোট দিলেন এই দাপুটে নেতা। Arjun Singh

ভোট দিয়ে এসে কী বললেন? Arjun Singh
ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং আত্মবিশ্বাসের সুরে জানান, এলাকা শান্তিপূর্ণ রয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। তিনি বলেন, “আমি সাধারণ মানুষকে উৎসাহ জোগাব যাতে সবাই বাড়ি থেকে বেরিয়ে ভোট দেন। গণতন্ত্রের উৎসবে সবার অংশগ্রহণ জরুরি।” ভাটপাড়ার মতো স্পর্শকাতর কেন্দ্রে অর্জুন সিং-এর উপস্থিতি ঘিরে সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা। যদিও তিনি দাবি করেছেন, সাধারণ মানুষের আশীর্বাদ তাঁর সাথেই আছে। দিনভর এলাকার বিভিন্ন বুথে নজরদারি চালাবেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য এই দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়ায় সকাল থেকে বুথের বাইরে লম্বা লাইন রয়েছে বিভিন্ন জায়গা তবে কোথাও কোথাও যান্ত্রিক ত্রুটির খবর মিলছে।
তবে শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে? বাংলার মসনদ কার দখলে থাকবে? তার ইঙ্গিত মিলবে আজকের এই মেগা ফাইট থেকেই।
