Kolkata Police
Bengal Liberty,২৯ এপ্রিল:
আজ ভোটের দিন ফের উত্তপ্ত উত্তর কলকাতার শ্যামপুকুর। ভোটের নামে কি লুট রাজ চলছে উত্তর কলকাতায়? শ্যামপুকুরের ২০ নম্বর ওয়ার্ডে পুলিশের ভূমিকা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন Kolkata Police। একদিকে বুথের ভেতর রাজ্য পুলিশের উপস্থিতি অন্যদিকে তৃণমূল কর্মীদের করা অশান্তির জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হল ভোট দান।

বুথে পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন Kolkata Police
নিয়ম অনুযায়ী বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী বা নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কারও থাকার কথা নয়। কিন্তু শ্যামপুকুরের ১৪০ নম্বর বুথে দেখা গেল উল্টো ছবি। স্থানীয়দের দাবি, পুলিশ কর্মীরা বুথের ভেতরে একটি নির্দিষ্ট ঘরের মধ্যে ঘাপটি মেরে বসেছিলেন। তাহলে প্রশ্ন উঠছে কার নির্দেশে পুলিশ বুথের ভেতরে ছিল? ভোটারদের প্রভাবিত করতে নাকি শাসকদলের হয়ে গ্রাউন্ড ক্লিয়ার করতে এই ‘পুলিশি সক্রিয়তা’?
তৃণমূলের ‘বিক্ষোভে’ ভোটে দেরি
এরই মধ্যে আরও অভিযোগ উঠে এসেছে, ভোটকেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অশান্তি সৃষ্টি করেছে। তার কারণে প্রায় ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে ওই ভোট কেন্দ্রে। স্থানীয় সূত্রে খবর, বুথের সামনে হঠাৎ উত্তেজনা তৈরি হয়, যার জেরে ভোট প্রক্রিয়া সাময়িকভাবে থমকে যায়।
ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠছে এ ধরনের ঘটনার দায় কে নেবে? নির্বাচন কমিশন কি এই অভিযোগগুলির তদন্ত করবে?
