Suvendu Adhikari
Bengal Liberty, ২৯ এপ্রিল :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র হিসেবে শুরু থেকেই নজরে ভবানীপুর (Suvendu Adhikari)। কারণ, এই কেন্দ্রেই সরাসরি মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই ভোটের দিন সকাল থেকেই কড়া নিরাপত্তা, রাজনৈতিক টানাপোড়েন,অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত ছিল গোটা এলাকা। কোথাও বিক্ষোভ, কোথাও বহিরাগত নিয়ে বিতর্ক, সব মিলিয়ে চাপা উত্তেজনায় কেটেছে দিন। তবে এই উত্তেজনার মাঝেই বিকেলের দিকে সামনে আসে এক সম্পূর্ণ ভিন্ন ছবি, যেখানে রাজনৈতিক বিরোধ ভুলে সৌজন্য আর মানবিকতার এক নজির তৈরি করেন উভয় দলের কর্মী-সমর্থকরা (Suvendu Adhikari)।

উত্তেজনার মাঝেই ‘মিষ্টি’ মুহূর্ত (Suvendu Adhikari)
দিনের প্রথমার্ধের উত্তেজনার ঠিক উল্টো ছবি ধরা পড়ে বিকেলের দিকে। বুথে বুথে ঘোরার সময় রাস্তার ধারে তৃণমূলের একটি ক্যাম্প অফিসের সামনে হঠাৎই থেমে যান শুভেন্দু অধিকারী। এরপর বিনা সংকোচে ঢুকে পড়েন ক্যাম্পের ভিতরে। হঠাৎ এই ঘটনায় প্রথমে কিছুটা অবাক হয়ে যান তৃণমূল কর্মীরা। কিন্তু খুব দ্রুতই পরিস্থিতি বদলে যায়। হাসিমুখে এগিয়ে গিয়ে সকলের সঙ্গে হাত মেলান শুভেন্দু। এক মহিলা কর্মীকে বলতে শোনা যায়, “একসঙ্গে থাকা দরকার”, যার উত্তরে তৃণমূল কর্মীরাও ইতিবাচক সাড়া দেন। এরপর আরও এক ধাপ এগিয়ে সৌজন্য- এক তৃণমূল কর্মী ঠান্ডা পানীয় এগিয়ে দিলে তা গ্রহণ করেন শুভেন্দু। কিছুক্ষণ আলাপচারিতার পর হাসিমুখেই ক্যাম্প থেকে বেরিয়ে যান তিনি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে এই অপ্রত্যাশিত সৌজন্যের ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।

সংঘাত, বিক্ষোভ ও ‘বহিরাগত’ তত্ত্বে উত্তপ্ত ছিল দিনের প্রথমার্ধ (Suvendu Adhikari)
ভোটের দিন সকাল থেকেই ভবানীপুরে চড়েছিল রাজনৈতিক পারদ। কালীঘাট চত্বরে বুথ পরিদর্শনে গেলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকদের একাংশ। ‘জয় বাংলা’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেন শুভেন্দু। এদিন তিনি অভিযোগ করেন, শাসকদল পরিকল্পিতভাবে বহিরাগত ঢুকিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। অন্যদিকে, এই কেন্দ্র থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই প্রশাসন ও রাজনৈতিক মহলের নজর ছিল এই কেন্দ্রের উপর।
Suvendu: ভবানীপুরে সমস্ত ভোট পদ্মফুল পাবে – দাবি শুভেন্দুর | Bhowanipur | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #suvenduadhikaribjp #electionnews #election2026 #westbengalelection2026 #WestBengalPolitics #WestBengalNews #BengalLiberty pic.twitter.com/D0Bfnez8c9
— Bengal Liberty (@bengalliberty1) April 29, 2026
