Model Code of Conduct
Model Code of Conduct

Repoll 2026 : ভোট থেমে আবার শুরু! মগরাহাট-ডায়মন্ড হারবারে রিপোল, নজরে ফলতা, পুনর্নির্বাচনে কি বদলাবে ফলের সমীকরণ?

Bengal Liberty, ২ মে :

শেষ হয়েও কি আদৌ হল শেষ? যেখানে ভোট থেমে গিয়েছিল, সেখান থেকেই আজ নতুন করে শুরু গণতন্ত্রের পরীক্ষা (Repoll 2026)। ২৯ এপ্রিলের অশান্ত ভোটের স্মৃতি এখনও টাটকা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও হাই-প্রোফাইল ডায়মন্ড হারবারে। বুথ দখল, গোলমাল ও অনিয়মের অভিযোগ সামনে আসতেই নির্বাচন কমিশন কড়া সিদ্ধান্ত নিয়ে আজ পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। সেই অনুযায়ী আজ, শনিবার সকাল ৭টা থেকে ফের চালু হয়েছে ভোটগ্রহণ। মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি, মোট ১৫টি বুথে আজ আবারও ভোট দিচ্ছেন মানুষ। কড়া নিরাপত্তার মাঝে সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে, অনেকেই চাইছেন এবার শান্তিপূর্ণ ও নির্ভুলভাবে শেষ হোক ভোটপর্ব (Repoll 2026)।

Repoll 2026
Repoll 2026

অভিযোগের জেরে পুনর্নির্বাচন (Repoll 2026)

কমিশন সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ভোটের দিন এই কেন্দ্রগুলির একাধিক বুথ থেকে গুরুতর অনিয়মের অভিযোগ জমা পড়েছিল। কোথাও সিসিটিভি ক্যামেরা বিকল করে দেওয়া হয়েছিল, আবার কোথাও ইভিএম নিয়ে সন্দেহজনক পরিস্থিতির ইঙ্গিত পেয়েছিলেন পর্যবেক্ষকরা। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন ১৫টি বুথের ভোট বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আজ যাতে ভোট প্রক্রিয়ায় কোনও রকম ত্রুটি না থাকে, তার জন্য কড়া নিরাপত্তার মধ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

Repoll 2026
Repoll 2026

নজরে ফলতা (Repoll 2026)

মগরাহাট ও ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন শুরু হলেও রাজনৈতিক মহলের চোখ এখন ফলতা বিধানসভা কেন্দ্রের দিকে। এখনও সেখানে পুনর্নির্বাচনের ঘোষণা না হলেও অনিশ্চয়তা কাটেনি। সূত্রের খবর, ফলতার ৩০টিরও বেশি বুথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোথাও ইভিএমে টেপ লাগানো, কোথাও আবার সিসিটিভি ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখার অভিযোগ উঠেছে। আরও চাঞ্চল্যকর বিষয়, কয়েকটি বুথে প্রায় ১০০ শতাংশ ভোট পড়ার ঘটনাও কমিশনের নজরে এসেছে, যা স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়াচ্ছে। এখন রিটার্নিং অফিসারের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা, তারপরই স্পষ্ট হবে ফলতার ভবিষ্যৎ। এর মধ্যেই ১৫টি বুথে পুনর্নির্বাচন ঘিরে দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, আর সবার মনে একটাই প্রশ্ন-এই ভোট কি বদলে দেবে ফলের অঙ্ক?

আরও পড়ুন :

re-poll: বেনিয়মের ছবি সামনে আসতেই কড়া সিদ্ধান্ত! ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury