West Bengal Election Result 2026
Bengal Liberty , ৪ মে:
দীর্ঘ অপেক্ষার অবসান! আজ সেই বহু প্রতীক্ষিত ৪মে। আর মাত্র কিছুক্ষন। গত ১৫ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে যে টানটান উত্তেজনা শুরু হয়েছিল, আজ তার চূড়ান্ত পরিণতির দিন। রাজ্যের ৭৭টি গণনা কেন্দ্রে একসঙ্গে শুরু হতে চলেছে ভোটগণনা প্রক্রিয়া। কিছুক্ষনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন হতে চলেছে। election result

গণনা প্রক্রিয়ার বিশেষ নিয়ম election result
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। এর ঠিক আধ ঘণ্টা পর, অর্থাৎ সকাল ৮:৩০ মিনিট থেকে শুরু হবে ইভিএম-এ প্রাপ্ত ভোটের গণনা। তবে এবারে গণনার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম কার্যকর করা হয়েছে। পোস্টাল ব্যালটের গণনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত ইভিএম গণনার শেষ দুটি রাউন্ডে প্রবেশ করা যাবে না।অর্থাৎ কোনো কেন্দ্রে ১৫ রাউন্ড গণনা হবে, সেক্ষেত্রে ১৩ রাউন্ড শেষ হওয়ার পর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পোস্টাল ব্যালটের পূর্ণাঙ্গ ফল আসছে। পোস্টাল ব্যালট শেষ হলে তবেই ১৪ ও ১৫তম রাউন্ডের ইভিএম গণনা সম্পন্ন করা যাবে।

কড়া নিরাপত্তায় ২৯৩ আসনের ফল
আজ রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনে ভোট গণনা হচ্ছে। গণনা প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নিযুক্ত করা হয়েছে অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার। ৭৭ জন পুলিশ অবজার্ভার মোতায়েন করা হয়েছে ।
আজকের গণনার দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। কেবল সময়ের অপেক্ষা।
