Sourav Das on Bengal Files
Bengal Liberty, Kolkata:
মমতা ব্যানার্জীর অপশাসন চলাকালীন কাজ বেঁধে দেওয়া হতো শিল্পীমহলেও। রাজনৈতিক ময়দানে দল বদলের পর অবশেষে নির্দ্বিধায় মুখ খুললো অভিনেতা সৌরভ দাস (Sourav Das on Bengal Files) । বেঙ্গল ফাইলস সিনেমায় অন্যতম চরিত্র “গোপাল পাঁঠা” ওরফে গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌরভ। রাজনৈতিক মহলেও দীর্ঘদিন তৃণমূলের পক্ষে ছিলেন তিনি। কিন্তু এমন চরিত্রে অভিনয় করাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। শুধু সিনেমা থেকে বঞ্চিত করেনি তাকে, উপরন্তু কোনো ছবিতে যাতে কাজ না পায় সৌরভ সেই ব্যবস্থাও করেছিল প্রাক্তন শাসকদল। অবশেষে তৃণমূল বিদায়ের পর নির্দ্বিধায় বিষয়টি উন্মোচন করেন সৌরভ।

সংক্ষেপে বিষয়বস্তু “গোপাল পাঁঠা” (Sourav Das on Bengal Files)
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি বেঙ্গল ফাইলস, ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা নিয়ে মুভিটি তৈরী হয়েছিল। বিশেষত ছবিটির মূল কেন্দ্রবিন্দু হলো কলকাতার দাঙ্গা ও নোয়াখালির দাঙ্গা। যেখানে গোপাল পাঁঠা অর্থাৎ গোপাল চন্দ্র মুখার্জী ছিলেন বিতর্কিত ঐতিহাসিক চরিত্র। তাঁর নেতৃত্বে উত্তর কলকাতায় সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল। তিনি সাম্প্রদায়িক হিংসাতেও জড়িত ছিলেন। “পাঠা” নামটি আসে তাঁদের পরিবারের মাংসের ব্যবসা থেকে।

সৌরভের দিকে তির (Sourav Das on Bengal Files)
“সৌরভকেও বাদ দাও। ওকে আর কাস্ট কোরো না। আর কোনও প্রজেক্টে নিও না। কোনও ব্র্যান্ড দিও না। সাহস কী করে হলো কলকাতায় থেকে “গোপালপাঁঠা” করার?” – ঠিক এর পরেই বাদ পরে যায় সৌরভ একাধিক সিনেমা সহ প্রজেক্ট থেকে। হাতছাড়া হয় একাধিক ভালো চরিত্র। হতাশা , মানসিক অবসাদের মধ্যে দিন অতিবাহিত করছিলেন অভিনেতা। তৃণমূলের হারের আনন্দে এবার মন খুলে সেই সব সত্যি উন্মোচন করলেন সৌরভ তার ফেসবুক পেজে।
West Bengal CM: একমাত্র Suvendu Adhikari র সাথেই ছবি তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah | Bengal Liberty@SuvenduWB @AmitShahOffice @AmitShah @BJP4Bengal @BJP4India #AmitShah #SuvenduAdhikari #suvenduadhikaribjp #WestBengalCM #BJPGovernment #BengalLiberty pic.twitter.com/6wki8TdfDF
— Bengal Liberty (@bengalliberty1) May 8, 2026
নিজের মুখে জানালেন সেই দুর্দিনের গল্প। ” আমি যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি, আমাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার হুমকি, নিষিদ্ধ হয়ে যাওয়ার ভয় – যেটা আমি সবচেয়ে ভালোবাসি, সেই কাজটাই হারানোর আতঙ্ক। মনে হতো, এবার কীভাবে রোজগার করব? সবকিছু ছেড়ে কি আবার শূন্য থেকে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে শুরু করতে হবে? আমার পরিবারের কী হবে, যারা আমার দিকে তাকিয়ে থাকে?”
কিন্তু না ! কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। তাই এতদিনের নির্মম শাসন অবসান ঘটলো। নির্দ্বিধায় পরিচালকের কাছে অনুরোধ করলেন অভিনেতা কলকাতায় বেঙ্গল ফাইলস আবার মুক্তির জন্য। উল্লেখ্য, তৃণমূলের ছলে বলে কৌশলেই বেঙ্গল ফাইলস কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারেনি গতবছর। কারণ তৃণমূলের আসল ভোটব্যাংক তো ছিলই সংখ্যালঘুরা। কিন্তু সময় সব বদলে দিলো। ঘুরিয়ে দিলো ভাগ্যের চাকা। এবার অধীর অপেক্ষায় আছে অভিনেতা সৌরভ, কবে বাংলার মানুষ গোপাল পাঁঠার চরিত্রটি দেখবে। বেঙ্গল ফাইলস হোডিংটি জ্বলজ্বল করবে প্রেক্ষাগৃহের বাইরে। অপেক্ষায় ১৫ই মে এর।
আরও পড়ুন:
কুর্সি-মোহে অন্ধ মমতা! ইস্তফা না দেওয়ায় বিধানসভা ভাঙলেন রাজ্যপাল, ক্ষমতাচ্যুত হয়েও ডিজিটাল দুনিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা
