New CM at Brigade
Bengal Liberty, ৮ মে, ২০২৬, কলকাতা:
দীর্ঘ প্রতীক্ষার অবসান (New CM at Brigade) । আগামীকাল শনিবার (৯ মে, ২০২৬) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর এই পবিত্র লগ্নে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব নেবে নতুন মন্ত্রিসভা।
ব্রিগেডে সাজ সাজ রব
এই প্রথমবার রাজভবনের চার দেওয়ালের বদলে ব্রিগেডের খোলা ময়দানে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে প্রেক্ষাপটে রেখে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। অনুষ্ঠান ঘিরে গোটা চত্বর আলোকসজ্জায় সেজে উঠেছে। আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হবে এই মেগা অনুষ্ঠান।

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? (New CM at Brigade)
আজকের দিনটি রাজ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেলে নিউটাউন কনভেনশন সেন্টারে নবনির্বাচিত ২০৭ জন বিধায়ককে নিয়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই আনুষ্ঠানিকভাবে বেছে নেওয়া হবে বিজেপির পরিষদীয় দলনেতা অর্থাৎ রাজ্যের হবু মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম সবথেকে এগিয়ে। নাম ঘোষণার পরেই হবু মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।
Suvendu Adhikari Family: হবু মুখ্যমন্ত্রীর পরিবারের নিরাপত্তা নিয়ে বৈঠক | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #suvenduadhikaribjp #WestBengalCM #BJPGovernment #BengalLiberty pic.twitter.com/nc0lqsyU6N
— Bengal Liberty (@bengalliberty1) May 8, 2026
চাঁদের হাট ব্রিগেডে (New CM at Brigade)
শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে উপস্থিত থাকছেন দেশের হেভিওয়েট নেতারা:
• সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
• আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন বিজেপি শাসিত দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
• আমন্ত্রণ জানানো হয়েছে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিদের।
নিরাপত্তার চাদরে কলকাতা (New CM at Brigade)
প্রধানমন্ত্রী ও ভিভিআইপিদের উপস্থিতির কারণে ব্রিগেড চত্বরকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে।
• মোতায়েন থাকছে প্রায় ৪০০০ পুলিশ কর্মী।
• নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী ও ১৮টি কুইক রেসপন্স টিম (QRT)।
• আকাশপথে ড্রোনের মাধ্যমে চলবে কড়া নজরদারি।
রবীন্দ্রজয়ন্তীর সকালে এক নতুন রাজনৈতিক ভোরের সাক্ষী হতে চলেছে কলকাতা। ‘বাঙালি ও ভূমিপুত্র’ মুখ্যমন্ত্রী পাওয়ার যে ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিলেন, কালকের শপথ অনুষ্ঠানে তারই প্রতিফলন দেখার অপেক্ষায় এখন গোটা বাংলা।
