Subrata Gupta
Bengal Liberty, ৯ মে :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার ভোট-পর্বকে ঘিরে যখন গোটা দেশের নজর ছিল এই রাজ্যের দিকে (Subrata Gupta),ঠিক সেই সময় নিরপেক্ষ ও রক্তপাতহীন নির্বাচন পরিচালনায় যাঁর ভূমিকা সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল, সেই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকেই (Subrata Gupta) এবার গুরুত্বপূর্ণ দায়িত্বে আনলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবির নির্দেশে তাঁকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে।

অবাধ ভোট পরিচালনার স্থপতি এবার সরকারের অন্দরমহলে
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে বাংলায় পাঠানো হয়েছিল সুব্রত গুপ্তকে। ভোট-পর্ব চলাকালীন রাজ্যের একাধিক স্পর্শকাতর এলাকায় সরাসরি নজরদারি চালান তিনি। রাজনৈতিক সংঘর্ষ, ভোট লুঠ কিংবা রক্তপাতের অভিযোগ প্রায় শূন্যে নামিয়ে এনে নজির গড়েছিল এবারের নির্বাচন। সাধারণ ভোটার থেকে রাজনৈতিক বিশ্লেষক, সকলেই নির্বাচন কমিশনের পাশাপাশি বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের ভূমিকার প্রশংসা করেছিলেন।
Suvendu Adhikari: শপথ নিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #RNRavi #suvenduadhikaribjp #WestBengalCM #BJPGovernment #BengalLiberty pic.twitter.com/BYsC43SRvU
— Bengal Liberty (@bengalliberty1) May 9, 2026
ভোট মিটতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয় সুব্রত গুপ্তের। সূত্রের খবর, সেই বৈঠকেই তাঁকে প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। এরপর গত ৭ মে নির্বাচন কমিশন তাঁকে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। আর তার ঠিক পরেই রাজ্যপালের নির্দেশে জারি হয় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রশাসনিক কড়াকড়ি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচনী অভিজ্ঞতাকে কাজে লাগাতেই সুব্রত গুপ্তকে নিজের টিমে টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
