Vijay Oath Ceremony
Bengal Liberty, ১০ মে ২০২৬: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সঙ্গে আরও ৪টি রাজ্যে শেষ হয়েছে হাই-প্রোফাইল বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে বিজেপির পরিবর্তন আর আসামে বিজেপির প্রত্যাবর্তন লক্ষ করা গেছে। বাংলার পাশাপাশি যে রাজ্য নিয়ে উন্মাদনা সব থেকে বেশি ছিল, তা দক্ষিণী রাজ্য তামিলনাড়ু। ডিএমকে না এআইএডিএমকে, তা নিয়ে চড়ছিল রাজনীতির পারদ, কিন্তু সবাইকে পেছনে ফেলে রাজনীতির ময়দানে দুর্দান্তভাবে জয় ছিনিয়ে নিলেন তামিলনাড়ুর সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, ওরফে সবার নয়নের মণি থালাপতি বিজয়। প্রথমবারের জন্য দল গড়েই বাজিমাত, একেবারে মুখ্যমন্ত্রী বিজয়।
তামিলনাড়ু বিধানসভায় মোট ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের টিভিকে পেয়েছে ১০৮টি আসন, স্টালিনের ডিএমকে পেয়েছে ৭৩টি আসন আর এআইএডিএমকের ঝুলিতে গেছে ৫৩টি আসন। ভোটের ফলাফলের পর বিধানসভা ত্রিশঙ্কু হয়ে যায়, যা তামিলনাড়ুর ইতিহাসে খুব একটা দেখা যায় না। তারপরই শুরু হয়ে যায় দড়ি টানাটানির খেলা। তিন বার তামিলনাড়ুর রাজ্যপাল ডি. আরলেকরের কাছে সরকার গঠনের আর্জি জানালেও বারংবার তাঁকে খালি হাতে ফিরে আসতে হয়। তারপরই সিনেমার রাজনীতির গল্পেও আসে নতুন মোড়।

গল্পে নয়া মোড় (Vijay Oath Ceremony)
বড় পর্দার মতো রাজনীতির ময়দানেও চমকের পর চমক যখন নজিরবিহীন সিদ্ধান্তে তামিলনাড়ুর জনতা ক্ষিপ্ত, তখনই সংকটমোচনের ভূমিকায় প্রবেশ করেন কংগ্রেসের রাহুল গান্ধী। ৫ জন এমএলএ-র সাহায্যে, সঙ্গে সিপিআইএমের শরিক দলগুলি একজোট হয়ে ১১৮-এর অঙ্কে পৌঁছায় তামিলাগা ভেট্রি কাজাগাম। শেষমেশ ফের চতুর্থ বার খালি হাতে আর ফিরতে হয়নি শনিবার রাজ্যপাল ডি. আরলেকরের কাছ থেকে; সরকার গঠনের পূর্ণ সমর্থন পেয়েছেন বিজয়।
১০৮ + ৫ + ২ + ১ + ১ + ১ = ১১৮-এর অঙ্ক তৈরি হলো তামিলনাড়ুর নতুন সরকার।
Suvendu: কনভয় থামিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা BJP কর্মীদের | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 @MamataOfficial @AITCofficial #westbengal #westbengalnews #suvenduadhikari #bjpwestbengal #mamatabanejee #bengalliberty pic.twitter.com/gLuRIgQRk1
— Bengal Liberty (@bengalliberty1) May 10, 2026
রাজকীয় শপথ গ্রহণ অনুষ্ঠান (Vijay Oath Ceremony)
পণ্ডিত জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে কালো কোট, সাদা শার্ট – রাজকীয় ভাবে শপথবাক্য পাঠ করলেন বিজয়। তাঁর সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য তামিলনাড়ুর জনতা কী কী পেতে চলেছে, তারও আভাস দিয়ে রাখলেন তিনি।

তামিলনাড়ুতে বিজয় রাজ (Vijay Oath Ceremony)
নির্বাচনী প্রচারে বারংবার কর্মসংস্থান থেকে শুরু করে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ডাক, সঙ্গে মহিলাদের ২৫০০ টাকা প্রতিমাসে সরাসরি ব্যাংকে ট্রান্সফার, রাস্তা-ঘাটের উন্নতি, স্বাস্থ্য পরিষেবায় বাড়তি নজরদারির মতো একাধিক প্রকল্পের জোরে শক্তিশালী ডিএমকেকে পরাজিত করে তামিলনাড়ুর মসনদে বিজয়।শেষ অবধি সিনেমার মতোই তামিলনাড়ুর ভাগ্য পরিবর্তন করতে পারেন কি না, সেটাই এখন দেখার।
