SSC OMR Sheet 2016
Bengal Liberty: রাজ্যে পালাবদলের পর-ই ২০১৬-র আরএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত শিক্ষকদের ওএমআর শিটের ডিজিটাল প্রতিলিপি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) SSC OMR Sheet 2016। কমিশনের তরফে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতি তদন্তের সময় সিবিআই যে হার্ডডিস্ক উদ্ধার করেছিল, তার তথ্যের ভিত্তিতেই এই প্রতিলিপি প্রকাশিত। এ-বিষয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বলেও কমিশন জানাচ্ছে।
West Bengal Legislative Assembly: রাজ্য পুলিশের ওপরেই ভরসা নতুন সরকারের@SuvenduWB @BJP4Bengal @KolkataPolice @bengalliberty1 #WestBengalNewCM #westbengallegislativeassembly #suvenduadhikari #kolkatapolice #bjpwestbengal #bengalliberty #westbengal pic.twitter.com/m55IdZna30
— Bengal Liberty (@bengalliberty1) May 9, 2026

সরকারের প্রথম কাজ (SSC OMR Sheet 2016)
শুধু শিক্ষক নয়, চাকরিহারা শিক্ষাকর্মীদের ওএমআর শিটও প্রকাশ করা হবে বলে জানিয়েছে এসএসসি। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত সেই তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের দাবি, প্রকাশিত ওএমআর শিটকে ভিত্তি করেই তাঁদের আগের চাকরিতে পুনর্বহাল করা হোক। এই দাবিতে শনিবার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীনও মিছিল করেন তাঁরা।
শিক্ষামন্ত্রী নতুন করে দায়িত্ব গ্রহণের আগেই ওএমআর শিটের প্রতিলিপি প্রকাশের ঘটনাকে ঘিরে শিক্ষা মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, নতুন সরকারের সামনে স্বচ্ছতা এবং জবাবদিহির বার্তা দিতেই কমিশনের এই পদক্ষেপ।
