Journalist Kunal Ghosh
Bengal Liberty: সংবাদ প্রতিদিন থেকে চাকরি গেল তৃণমূল মুখপাত্র তথা সাংবাদিক কুণাল ঘোষের। জানা যাচ্ছে, গতকাল কুণাল ঘোষ পেজ ডিজাইনের জন্য বসেছিলেন। কৌশলে তিনি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণকে লিড খবর করার পরিবর্তে মমতার বাড়িতে অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তীকে ৮ কলাম জুড়ে ভরিয়ে দেন (Journalist Kunal Ghosh)। সেই খবর যায় মালিক পক্ষের কাছে। কুণাল অফিস থেকে ততক্ষণে বেরিয়ে গিয়েছেন। পরে সংশ্লিষ্ট সংবাদপত্রের মালিক এসে পুরো পেজটি বদলে দেন। সূত্রের খবর, কুণাল ঘোষকে ফোন করে কাগজের অফিসে আসতে বারণ করা হয়েছে। সংবাদ প্রতিদিন দফতরের ওপরতলাতে তৃণমূল মুখপাত্রের একটা ঘর রয়েছে। যার দেওয়ালে মমতার ছবি টাঙানো। সেটিও ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে।
Suvendu Adhikari: শপথ নিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #RNRavi #suvenduadhikaribjp #WestBengalCM #BJPGovernment #BengalLiberty pic.twitter.com/BYsC43SRvU
— Bengal Liberty (@bengalliberty1) May 9, 2026

মমতার সাংবাদিকদের কপালে হাত (Journalist Kunal Ghosh)
গত কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে অনৈতিকভাবে দাপিয়ে বেড়ানো সাংবাদিকরা গোটা মাধ্যমটাকে চটি-চাটা করে দিয়েছিলেন। অনেকেই ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আর্থিক অনুদানও পেতেন। নিউজ ১৮-এর সম্পাদক পদে থাকা বিশ্ব মজুমদার মমতার গাড়িতে চেপে নিজের নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে ফেলেছিলেন। আজ তাঁরও চাকরি গিয়েছে। পাশাপাশি, প্রমাণহীন ভুয়ো তথ্যের ওপর ভিত্তি করে যে সব ডিজিট্যাল সাংবাদিক মমতার চটি-চেটে শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাঁদের আয়ের উৎসর দিকে নজর রাখা হয়েছে বলে খবর। অর্থাৎ, রাজ্যে মমতার পোষ্য সাংবাদিকরাও এই মুহূর্তে ভয়ঙ্কর দুশ্চিন্তায়।
