West Bengal CM residence
Bengal liberty desk, Kolkata: রবীন্দ্র জয়ন্তীর বিশেষ দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কালই শপথ গ্রহণ করেছেন এ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই শুরু হয় মুখ্যমন্ত্রীর নতুন বাস ভবন সাজিয়ে তোলার প্রস্তুতি। সূত্রের খবর, আলিপুরের তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি ‘ সৌজন্য ‘ বাসভবনেই থাকতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী।

শপথ গ্রহণের পরই ঠিকানা বদল নতুন মুখ্যমন্ত্রীর (West Bengal CM residence)
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন তিনি। এরপরে কালই ব্রিগেডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ফলে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে এবার বাস ভবনের স্থান ও বদলে গেল তাঁর। এখন আলি পুরের ‘ সৌজন্য ‘ তাঁর প্রকৃত ঠিকানা।
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হওয়ার পরেও সকলের পাশে থাকার বার্তা শুভেন্দু অধিকারীর@SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial @bengalliberty1 #westbengal #westbengalnews #suvenduadhikari #bjpwestbengal #tmcwestbengal #mamatabanerjee #bengalliberty pic.twitter.com/7VFgIjW6Ya
— Bengal Liberty (@bengalliberty1) May 10, 2026

কেন ‘ সৌজন্য ‘কেই বেছে নেওয়া হল? (West Bengal CM residence)
মূলত ‘ সৌজন্য’এই বাসভবনটি ছিল তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি। ফলে যেকোনো ভিভি আইপি ব্যক্তিত্ব দের জন্যই রাখা থাকত এই ভবন। এছাড়াও, নবান্ন সচিবালয় থেকে এর দূরত্ব খুব বেশি না হওয়ায় যাতা য়াতের ক্ষেত্রেও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়। এমন কি গত ৫ মার্চ ইস্তফা দেওয়ার পর, তিনি দিল্লি হয়ে কলকাতায় ফিরে রাজভবনে না উঠে সরকারি অতিথি নিবাস ‘সৌজন্য’-এ থেকেছিলেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্র অনুযায়ী, ১০ মার্চ ২০২৬ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধর্না প্রত্যাহারের পর সরাসরি সৌজন্য ভবনে গিয়ে প্রাক্তন রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানা গিয়েছে।কাজেই এবার কলকাতার এই সৌজন্যই হবে নতুন মুখ্যমন্ত্রীর আবাস স্থল। ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে।
আরো পড়ুন:- Vijay Oath Ceremony: সিলভার স্ক্রিন কাঁপিয়ে এবার রাজনীতির ময়দানেও শুভ সূচনা, শপথ নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়!
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে বসবাস করতেন শুভেন্দু। এরপরে কলকাতার চিনার পার্কের একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। তবে এখন তাঁর কাধে চেপেছে রাজ্যের সমস্ত প্রশাসনিক ভার, তাই আলিপুরের নতুন বাসভবন ই এখন তার অন্যতম ঠিকানা।
