tollplaza
Bengal liberty Desk, kolkata :
টোল ব্যবস্থায় ঘটতে চলেছে বড় বদল। এবার আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না টোল প্লাজায়। কারণ চালু হতে চলেছে নতুন অত্যাধুনিক প্রযুক্তি মাল্টি-লেন ফ্রি ফ্লো । tollplaza
জানা গিয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি মুন্ডকা–বক্কারওয়ালা টোল প্লাজা থেকে এই নতুন ব্যারিয়ার-লেস টোলিং সিস্টেমের সূচনা করতে চলেছেন। যার ফলে গাড়ি স্বাভাবিক গতিতে টোল প্লাজা পেরোলেই কেটে নেওয়া হবে টোলের টাকা। এর জন্য হাইওয়েতে ব্যবহার করা হবে বিশেষ FASTag প্রযুক্তি। এছাড়াও এই সিস্টেম পুরোপুরি আধুনিক প্রযুক্তিনির্ভর। এতে অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরা লাগানো হয়েছে, যা চলন্ত গাড়ির নম্বর প্লেটও পড়তে সক্ষম।

গুজরাটে হয়েছিল ট্রায়াল প্রক্রিয়া :
দেশের প্রথম ব্যারিয়ার-লেস টোল সিস্টেম চালু হয়েছিল গুজরাটের সুরাটে। সেখান থেকেই এই ব্যবস্থা এবার চালু হচ্ছে দিল্লিতে। এদিকে, টোল প্লাজা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এই নতুন ব্যবস্থায় সব চেয়ে বেশি সুবিধা পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি সাশ্রয় হবে জ্বালানিও।
