Tapas Roy
Bengal Liberty, ১২ মে :
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের শপথগ্রহণ পর্ব শুরু হচ্ছে বুধবার থেকে (Tapas Roy)। ২ দিন ধরে চলবে এই কর্মসূচি। মোট ২৯০ জন নবনির্বাচিত বিধায়ক শপথ নেবেন বিধানসভায়। রাজ্যপালের উপস্থিতিতে প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা মানিকতলার বিধায়ক তাপস রায়। তাঁর হাত ধরেই শুরু হবে নতুন সরকারের সাংবিধানিক প্রক্রিয়া। রাজনৈতিক উত্তেজনার আবহ কাটিয়ে এখন বিধানসভা চত্বরে উৎসবের পরিবেশ (Tapas Roy)।

জেলাভিত্তিক সূচিতে ২ দিন ধরে শপথগ্রহণ (Tapas Roy)
মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল আরএন রবির কাছে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়। এরপর বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিধানসভায় শুরু হবে বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। পুরো প্রক্রিয়াটি জেলাভিত্তিক ভাগে সাজানো হয়েছে যাতে প্রশাসনিকভাবে অনুষ্ঠান পরিচালনা সহজ হয়।বুধবার প্রথমার্ধে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর মন্ত্রিসভার সদস্যরা এবং উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা। দ্বিতীয়ার্ধে নদিয়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রথম ভাগে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়করা শপথ নেবেন। দ্বিতীয় ভাগে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান ও বীরভূম জেলার জয়ী প্রার্থীরা শপথগ্রহণ করবেন।

২৯৪ আসনের মধ্যে শপথ নিচ্ছেন ২৯০ জন বিধায়ক (Tapas Roy)
রাজ্যে মোট বিধানসভা আসন ২৯৪ হলেও এবারে শপথ নিচ্ছেন ২৯০ জন বিধায়ক। ফলতা কেন্দ্রে নির্বাচন স্থগিত থাকায় একটি আসন এখনও শূন্য রয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি করে আসনে জয়ী হওয়ায় মোট চারটি আসনের ক্ষেত্রে পরবর্তী সময়ে উপনির্বাচন হবে। এবারের নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে বিজেপি। প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে এবং সিপিএম ও আইএসএফ একটি করে আসনে জয় পেয়েছে।
