Woman helpline number
Bengal liberty Desk, kolkata :
এখন রাজ্যে নারী সুরক্ষাই মূলত দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। কোনও সমস্যায় পড়লে মহিলারা যাতে দ্রুত পুলিশের সাহায্য পান, তার জন্য এবার থেকে বিশেষ হেল্প লাইন নম্বর চালু করতে চলেছে বিজেপি সরকার। মূলত ক্ষমতায় আসার পরেই রাজ্যের সমস্ত মহিলাদের উদ্দেশ্যে এই নতুন উদ্যোগ নিল সরকার। (Woman helpline number)

মহিলা সুরক্ষায় নতুন হেল্প লাইন নম্বর চালু (Woman helpline number)
রাস্তা ঘাটে বা যে কোনো ক্ষেত্রে যেকোনো সময়েই বিপদের মুখে পড়তে পারেন মহিলারা। এর কথা ভেবেই মহিলাদের সুরক্ষার্থে নতুন হেল্প লাইন নম্বর চালু করল রাজ্য সরকার। খুব তাড়াতাড়ি ১৮১ নম্বর হেল্প লাইন চালু করা হবে মহিলাদের জন্যে – এমনটাই দাবি জানিয়েছেন পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মহিলাদের সুরক্ষার কথা বলতে গিয়ে কি বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?
এই প্রসঙ্গে পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আমার পশ্চিমবঙ্গের মা-বোনেরা, তাঁরা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে পরবেন, যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলে দেবে না আপনারা কী খাবেন, কী পরবেন, আপনাদের কখন বেরনো উচিত, আর কখন বেরনো উচিত নয়। আমরা বলব না রাত ৮টার পর মহিলারা বেরিয়েছে কেন? মন খুলে, খোলা আকাশের নীচে, বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন, স্বাধীনতার নিঃশ্বাস।
এছাড়াও তিনি আরও বলেন, এতদিন মহিলাদের জন্য কোনও হেল্পলাইন নম্বর ছিল না। তবে খুব তাড়াতাড়ি ১৮১ মহিলাদের জন্য নির্ধারিত হেল্পলাইন নম্বর চালু করতে চলেছি আমরা। এই নম্বরে ফোন করলেই জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় সমস্যায় পড়েছেন, সেই সংক্রান্ত সমস্ত কিছু জানা যাবে।
প্রসঙ্গত, গত ৯ মে ব্রিগেডে মন্ত্রী পদে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যেই পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। ফলে নতুন রাজ্য সরকারের এই উদ্যোগ কতটা কার্যকরী ভূমিকা পালন করে এখন সেটাই দেখার।
