Lok Bhawan helpline for elections
Lok Bhawan helpline for elections

Lok Bhawan helpline for elections : ভোটে ভয় নয়, নিশ্চিন্ত অংশগ্রহণ! ২৪x৭ হেল্পলাইন চালু লোকভবনের, নজরদারিতে রাজভবন

Bengal Liberty, ২২ এপ্রিল :

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে যাতে কোনওভাবেই অশান্তির পরিবেশ তৈরি না হয় এবং অবাধ, সুষ্ঠু এবং ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে এবার সরাসরি নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নিল লোকভবন (Lok Bhawan helpline for elections)। চালু করা হয়েছে ২৪x৭ বিশেষ হেল্পলাইন, যেখানে সাধারণ মানুষ ভোট সংক্রান্ত যেকোনও সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন।সম্প্রতি একাধিক রাজনৈতিক দল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে ভোটের আগে ও পরে সম্ভাব্য হিংসার আশঙ্কা প্রকাশ করে। সেই প্রেক্ষিতেই রাজভবন থেকে ভোটগ্রহণ প্রক্রিয়ার উপর সরাসরি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা ও সহায়তার জন্য এই হেল্পলাইন চালু করা হয়েছে। বলাই বাহুল্য, অতীতের একাধিক নির্বাচনে হিংসার অভিযোগ সামনে আসায় এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে নির্বাচন। রাজ্যের প্রশাসন ও পুলিশ যেমন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করবে, তেমনই নাগরিকদের সহায়তার উদ্দেশ্যে লোকভবন একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে (Lok Bhawan helpline for elections) ৷

Lok Bhawan helpline for elections
Lok Bhawan helpline for elections

হেল্পলাইন নম্বরগুলি হল (Lok Bhawan helpline for elections)

সেই নম্বরগুলি হল- ০৩৩-২২০০-১০২২, ০৩৩-২২০০-১০২৩, ০৩৩-২২০০-১০২৪, ০৩৩-২২০০-১০২৬, ০৩৩-২২০০-১০২৭, ০৩৩-২২০০-১০২৮, ০৩৩-২২০০-১০২৯, ০৩৩-২২০০-১০৩২, ০৩৩-২২০০-১০৩৬। এর পাশাপাশি ই-মেইল করতে পারবে লোকজন ৷ ই-মেইল আইডি হল- lokbhavanbengalhelpline@gmail.com .

ভয়মুক্ত ভোটের লক্ষ্যে ২৪x৭ হেল্পলাইন (Lok Bhawan helpline for elections)

সূত্রের দাবি, অভিযোগকারীরা বিগত নির্বাচনগুলিতে নির্মম হিংসার শিকার হওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাঁদের বক্তব্যে উঠে এসেছে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে হত্যার মতো মর্মান্তিক ঘটনাও। কেউ কেউ জানিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে জোরপূর্বক বাধার মুখে পড়তে হয়েছিল। এমনকি, যাঁরা ভয়-ভীতি উপেক্ষা করে ভোট দিতে এগিয়ে গিয়েছিলেন, তাঁদের উপর প্রাণঘাতী হামলার অভিযোগও রয়েছে।

Lok Bhawan helpline for elections
Lok Bhawan helpline for elections

এই প্রেক্ষাপটে, প্রত্যেক ভোটার যাতে কোনওরকম চাপ বা আতঙ্ক ছাড়াই স্বাধীনভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে লোকভবন। সেই লক্ষ্যেই চালু করা হয়েছে ২৪ ঘণ্টার নাগরিক হেল্পলাইন। এখানে অভিযোগ গ্রহণের পাশাপাশি দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তাও পৌঁছে দেওয়া হবে নাগরিকদের কাছে। লোকভবনের তরফে আরও জানানো হয়েছে, প্রতিটি অভিযোগ সর্বোচ্চ সংবেদনশীলতা ও গোপনীয়তা বজায় রেখে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে, যাতে অভিযোগকারীরা নির্ভয়ে তাঁদের বক্তব্য তুলে ধরতে পারেন।

আরও পড়ুন :

Supplementary Voter List : ভোররাতে তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, সাপ্লিমেন্টারি তালিকায় নাম থাকলেই ভোটাধিকার। শেষ মুহূর্তে স্বস্তি বহুজনের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury