CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

Diamond Harbour : অভিষেকের গড়ে শুভেন্দুর প্রথম জেলা সফর, ১ ঘণ্টার বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার প্রশাসনিক বৈঠক

Bengal Liberty, ১৬ মে :

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম জেলা সফরে শুভেন্দু অধিকারী (Diamond Harbour)। শনিবার তাঁর সফরের সূচনা হয় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে, যা দীর্ঘদিন ধরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ডায়মণ্ড হারবারে দলের কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপশি কর্মীদের শ্রদ্ধা, আবেগ, ভালোবাসায় ভাসলেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠক, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া নজরদারি চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বিজেপির কর্মীসভা থেকে রাজনৈতিক বার্তাও দিতে চলেছেন তিনি। সাগরিকা সরকারি টুরিস্ট হলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠকে করেন মুখ্যমন্ত্রী (Diamond Harbour)।

Diamond Harbour
Diamond Harbour

প্রশাসনিক বৈঠকে আইনশৃঙ্খলা ও অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তার ইঙ্গিত (Diamond Harbour)

শনিবার সকালে ডায়মন্ড হারবারের সরকারি পর্যটন আবাস সাগরিকায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার-সহ জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও সন্ত্রাসের অভিযোগ সামনে এসেছে। শুক্রবার বিধানসভাতেও এই ইস্যু উত্থাপন করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। যদিও তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও সাক্ষাৎ হয়নি বলে জানা গেছে।

Diamond Harbour
Diamond Harbour

ফলতার সভা থেকে নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী (Diamond Harbour)

প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রীর ফলতায় বিজেপির কর্মীসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আগামী দিনের সাংগঠনিক রূপরেখা ও রাজনৈতিক কৌশল নিয়ে বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। ফলতায় উপনির্বাচন ঘিরেও বিজেপি এখন সংগঠন শক্তিশালী করতে মরিয়া।এরপর তাঁর নন্দীগ্রামে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই কেন্দ্র থেকেই জয়ী হলেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়েছে তাঁকে। তিনি নন্দীগ্রাম আসন ছেড়ে দিলেও এলাকার উন্নয়নের দায়িত্ব নিজের হাতেই রাখবেন বলে স্পষ্ট জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, “নন্দীগ্রামের মানুষকে বুঝতে দেব না আমি ওদের বিধায়ক নই। নির্বাচনের সময় যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি নিজে দায়িত্ব নিয়ে পূরণ করব।”

আরও পড়ুন :

Fake mail about CM : টার্গেট মুখ্যমন্ত্রী শুভেন্দু! আল-কায়েদা যোগের গল্প ফেঁদে খুনের হুমকি, ৪৮ ঘণ্টাতেই লালবাজারের জালে যুবক

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury