prashant kishor
Bengal liberty: ”আমি চোর নই। রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী জয়ের পরামর্শ দিয়ে তিন বছরে ২৪১ কোটি টাকা উপার্জন করেছি।” সোমবার বিহারের একটি জনসভায় উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সম্রাট চৌধুরীকে দাঁড় করানোর সময় এমনটাই সাফ জানিয়ে দিলেন ভোট কুশলি প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোরের আয়-ব্যায়ের হিসেব (Prashant Kishor)
এক বছর হল দল তৈরি করেছেন প্রশান্ত কিশোর। এরই মধ্যে কীভাবে নির্বাচনী প্রচারের জন্য এতো টাকা খরচ করছেন?কারা প্রশান্তের ওপর ঢেলে খরচ করছে? সেই প্রশ্নের মুখেই পরে উত্তরে প্রশান্ত কিশোর জানান, গত তিন বছরে রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী জয় লাভের পরামর্শ দিয়ে ২৪১ টাকা রোজগাড় করেছেন তিনি। সব কিছুর হিসেব রয়েছে। যথাযথ ট্যাক্স পরিশোধ করেছেন তিনি। আয় ব্যয়ের হিসাবে উল্লেখ করে জানান, মোট রোজগারের ৩০. ৯৫ কোটি টাকা জিএসটি এবং ২০ কোটি টাকা আয়কর হিসেবে পরিশোধ করেছেন তিনি। এবং, ৯৮. ৭৫ কোটি টাকা নিজের দলের জন্য খরচ করেছেন। এমনকী আগামী দিনে রোজগারের বড় অংশ বিহারের উন্নয়নের কাজ খরচ করবেন বলেও জানান প্রশান্ত কিশোর।
তাঁর দাবি, নিজে রাজনীতিতে প্রবেশ করার আগে পর্যন্ত তিনি রাজনৈতিক দলগুলিকে পরামর্শ দিয়ে কোনও টাকা নিতেন না। তবে জন সুরাজ দল প্রতিষ্ঠা করার পর থেকে তিনি ফি নিতে শুরু করেন।
