RGKar file reopen
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
আরজি করের ‘অভয়া’ ধর্ষণ ও খুন মামলায় কড়া পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী (RGKar file reopen)। প্রতিটি ঘটনা এবং এর পেছনে থাকা সমস্ত দিক খতিয়ে দেখতে প্রশাসনকে সম্পূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। নারীসুরক্ষা বিষয়ক নির্দেশিকায় নতুন করে অভয়া কাণ্ডের তদন্ত শুরুর নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী

২০২৪ সালের সেই রাত কেউ ভোলেনি। সাধারণ মানুষ বিচার চেয়েছিলো কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী নারীসুরক্ষা নিয়ে বরাবরই নীরব ছিলেন। নতুন সরকারের কাছে সাধারণ মানুষ আবারও দাবি তোলে – বিচার চাই। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে আরজিকর কাণ্ডে কোনও রকম আপস করা হবে না। অভয়া খুনের ঘটনার সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঠিক কীভাবে জড়িত ছিলেন, কোন কোন প্রভাবশালী তত্ত্ব এর পেছনে কাজ করেছে – সেই সমস্ত বিষয় এবার পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা RGKar file reopen
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের উদ্দেশ্যে নারী সুরক্ষা কমিশন বিষয়ক তথ্য প্রকাশ করে অভয়া কাণ্ডের সত্য উদ্ঘাটনের কথা বললেন। তিনি জানিয়েছেন, ” আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটি মহতী ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গত ৯ই অগস্ট ২০২৪ সালে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আর.জি. কর-এর সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডি কে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হলো (Sanction of Prosecution has been accorded)। বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। আমি চাই, বোন অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক এবং বাংলার মানুষ ন্যায়বিচার প্রত্যক্ষ করুক।
বোন অভয়ার আত্মার চিরশান্তি কামনা করি। ”
তৃণমূল সুপ্রিমোর জামানায় হয়তো সন্দীপ ঘোষ নিজের পিঠ বাঁচাতে পারলেও সত্যি যে কখনও চাপা থাকে না – তা আবার দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যবাসী হয়তো সেদিন আবারও শান্তি পাবে সেদিন ধরা পড়বে অভয়ার খুনি, বিচার হবে আরজিকর কাণ্ডের।
