TMC student leader arrest
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: ডাকাতির পরিকল্পনায় যোগসাজসের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া শহর সহ সভাপতি সুরজ বক্সকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। সোমবার গভীর রাতে স্কুলডাঙ্গা এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে আদালত তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজগ্রাম-শ্যামডাঙ্গা রাস্তায় পুলিশের হানায় ফাঁস চক্রান্ত (TMC student leader arrest)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ মে গভীর রাতে বাঁকুড়া সদর থানার টহলরত পুলিশ খবর পায় যে রাজগ্রাম-শ্যামডাঙ্গা রাস্তায় খাদি কেন্দ্র সংলগ্ন একটি ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়ে পথচলতি গাড়িতে ডাকাতির ছক কষছে। খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশকে দেখে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সুরজিৎ প্রামাণিক ও আকাশ গরাই নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে ডাকাতির পরিকল্পনার সঙ্গে সুরজ বক্সের যোগ থাকার তথ্য উঠে আসে বলে দাবি পুলিশের।
Sukumar Roy: মধুচক্রে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর!@MamataOfficial @abhishekaitc @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 @WBPolice #westbengalcm #westbengalnews #sukumarroy #mamatabanerjee #abhishekbanerjee #tmcwestbengal #westbengalpolice #councilor #bengalliberty pic.twitter.com/plkq5K1Qey
— Bengal Liberty (@bengalliberty1) May 19, 2026
এরপর সোমবার রাতে পুলিশ স্কুলডাঙ্গা এলাকায় সুরজ বক্সের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার আদালতে পেশ করার সময় পুলিশ দাবি করে, গোটা চক্র সম্পর্কে আরও তথ্য জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সেই আবেদন মঞ্জুর করে আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

আগেও শিক্ষক নিগ্রহ মামলায় জড়িয়েছিল সুরজ বক্সের নাম (TMC student leader arrest)
উল্লেখ্য, এর আগেও এক শিক্ষক নেতাকে মারধরের ঘটনায় সুরজ বক্সের নাম জড়িয়েছিল। গত ১০ এপ্রিল বৈঠক সেরে বাড়ি ফেরার পথে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা তথা শিক্ষক অরিন্দম মণ্ডলের উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনায় হামলাকারীদের নেতৃত্বে সুরজ বক্স ছিলেন বলে অভিযোগ উঠেছিল। যদিও ওই মামলায় তিনি জামিন পেয়ে যান।
এদিন গ্রেফতারের পর নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন সুরজ বক্স। তাঁর দাবি, “আমি কিছু জানি না। কোন অভিযোগে আমাকে গ্রেফতার করা হয়েছে, সেটাও আমার জানা নেই।” অন্যদিকে অভিযুক্তের আইনজীবী অভিষেক বিশ্বাস বলেন, “সুরজ বক্স একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। রাজনৈতিক কারণেই তাঁকে ফাঁসানো হয়ে থাকতে পারে।” তবে পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
