Debraj Chakraborty
Bengal Liberty, ২০ মে :
আবারও পুলিশের হাতে তৃণমূলের আরও এক দাপুটে নেতা তথা সেলিব্রিটির স্বামী (Debraj Chakraborty Arrest)। গ্রেফতার হলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীতশিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, বলাই বাহুল্য ভাইপোর ‘ডান হাত’ বলে পরিচিত এই দেবরাজ উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এই মুহূর্তে যার গ্রেফতারি ঘিরে শোরগোল পড়েছে সমাজমাধ্যমে। সূত্রের খবর, দুর্নীতির অভিযোগেই শ্রীঘরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন এই তৃণমূল নেতা। তবে এখনও পর্যন্ত পুলিশের তাঁকে আটক করা বা গ্রেফতার করার প্রসঙ্গে সরকারি ভাবে কিছু জানায়নি। তবে ফলাফল প্রকাশের দিন থেকেই লাপাতা ছিলেন আদীতি মুন্সির স্বামী। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুঞ্জন ছড়ায়, আইনি জট এড়াতেই তিনি নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। এবার পুলিশের জালে ধরা পড়েছে বলেই জানা গেছে (Debraj Chakraborty Arrest)।

সত্যিই কি গ্রেফতার ভাইপোর আস্থাভাজন? (Debraj Chakraborty Arrest)
তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা রাজারহাট-গোপালপুরের বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত। মঙ্গলবার রাত থেকেই সমাজমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে দেবরাজের গ্রেফতারির খবরে। জানা গেছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আগেই ইডি ও সিবিআইয়ের নজরে এসেছিলেন দেবরাজ চক্রবর্তী। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁর উপর নজরদারি বাড়ায় পুলিশ। বিধাননগর পুর এলাকায় নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তথ্য সংগ্রহ চলছিল বলেও জানা গিয়েছে। অভিযোগ, গ্রেফতারি এড়াতে গত কয়েকদিন ধরে মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপন করেছিলেন তিনি। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও তোলাবাজি ও দুর্নীতির মামলায় গ্রেফতারের জল্পনা ছড়ালেও এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চিতকরণ মেলেনি।

সোশ্যাল মিডিয়ায় চর্চার চরমে অদিতি স্বামী (Debraj Chakraborty Arrest)
এদিকে মঙ্গলবার রাত বাড়তেই রহস্য আরও ঘনীভূত হয় রাজনৈতিক মহলে। রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “পাপ বিদায়”। যদিও সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি, তবু পোস্ট ঘিরে শুরু হয় জোর জল্পনা। এর কিছুক্ষণের মধ্যেই বিজেপির প্রাক্তন নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেবরাজ চক্রবর্তীর নাম উল্লেখ করে প্রশ্নবোধক চিহ্নসহ একটি পোস্ট করেন। সেই পোস্ট সামনে আসতেই রাজনৈতিক মহলে গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে। শুধু তাই নয়, বিজেপির একাধিক নেতা দাবি করেছেন, তদন্তকারী সংস্থার হাতে আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তি আর কেউ নন, তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবরাজ চক্রবর্তী। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও সংস্থা এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই কার্যত, “জঞ্জাল সাফাই” অভিযানে নেমে পড়েছে। বাদ যায়নি তাবড় তাবড় নেতাও। ফাইল খুলেছে আর জি করের। এমতাবস্থায় তোলাবাজি, বিরোধীদের উপর আক্রমণ-সহ বিভিন্ন অভিযোগে বিদ্ধ হয়েছেন প্রাক্তন বিধায়কের স্বামী। বিধানসভা ভোটের শুরু থেকেই দেবরাজকে নিয়ে বারবার সরব হয়েছে রাজ্য বিজেপি। তারই মধ্যে একাধিক নেতার নামের সাথে দেবরাজের নব্যসংযোজন হলেও আঁতকে উঠছে না কেউই। তাই বলাই বাহুল্য, প্রাক্তন বিধায়কের স্বামীর গ্রেফতারির খবর শুধুই সময়ের অপেক্ষা মাত্র।
