Kakali ghosh dastidar
Bengal Liberty , ২৬ মে:
মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক (Kakali ghosh dastidar)। উত্তর ২৪ পরগনা, নদীয়া এবং হুগলি— এই তিন জেলার সরকারি কাজ ও উন্নয়ন খতিয়ে দেখতে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে যোগ দিতে এলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সঙ্গে দেগঙ্গা ও স্বরূপনগরের তৃণমূল বিধায়কদেরও এই বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে।
.
#TMC MP #KakoliGhoshDastidar joins #WestBengal CM #SuvenduAdhikari’s administrative meeting in #Kalyani. pic.twitter.com/AlajZoO1UL
— Sreyashi Dey (@SreyashiDey) May 26, 2026
বৈঠকে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী তাদের স্বাগত জানিয়েছেন।

অভিমানী সাংসদের পোস্ট ঘিরে জল্পনা Kakali ghosh dastidar
তৃণমূলের অন্দরে কাকলি ঘোষ দস্তিদারের মতামত সর্বজনবিদিত। ফেসবুকে কাকলি লেখেন, “৭৬ থেকে পরিচয়, ৮৪-তে পথ চলা শুরু। চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম।” তারপর থেকেই পরপর চিঠিতে আই-প্যাককে কেন্দ্র করে এবং দলীয় কার্যক্রমের অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। এমনকি মমতা ব্যানার্জীকে কটাক্ষ করতেও পিছপা হননি।

গত আগস্টে সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে দায়িত্ব পেয়েছিলেন কাকলি। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলের অন্তরে একের পর এক অবক্ষয় লক্ষ করা। কঠিন সময়ে দলের হয়ে আক্রমণাত্মক ভূমিকা নেওয়ার কারণে কল্যাণকে গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা হয় ভালভাবে নেননি কাকলি। আজকের বৈঠকে যোগদান , ভাঙন আরও স্পষ্ট করে দিয়েছে।

