Birupaksha Biswas Controversy
Bengal Liberty, রিয়া গিরি: রাজ্যে সরকার পরিবর্তনের পর ধামা পড়ে যাওয়া আরজি করের তদন্ত ফের উঠে এলো প্রকাশ্যে (Birupaksha Biswas Controversy)। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে যে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ সামনে এসেছিল, সেই বিতর্কে একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নাম উঠে আসে। সেই সময় চিকিৎসক অভীক দে’র পাশাপাশি আলোচনায় আসে বিরূপাক্ষ বিশ্বাসের নামও। যদিও অভিযোগের সত্যতা নিয়ে তদন্ত ও প্রশাসনিক স্তরে নানা প্রক্রিয়া চলেছে, তবুও বিষয়টি নিয়ে রাজনৈতিক ও চিকিৎসক মহলে জোর চর্চা শুরু হয়।

স্বাস্থ্য ভবনের সিদ্ধান্তে চিকিৎসক মহলে তীব্র বিতর্ক (Birupaksha Biswas Controversy)
এই আবহেই স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্সির বন্ড টার্মিনেট করার নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, নির্দিষ্ট নিয়ম ও পরিষেবাগত শর্তের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিরূপাক্ষের সমর্থকদের একাংশের বক্তব্য, আরজি কর ইস্যুতে তাঁর নাম প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে লক্ষ্য করে চাপ তৈরি হচ্ছিল। ফলে এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রশাসনিক নয়, এর পিছনে বৃহত্তর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাবও থাকতে পারে বলে প্রশ্ন উঠছে।
আরো পড়ুন:- Sadhguru Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে চান সদগুরু

অন্যদিকে স্বাস্থ্য দফতর এখনও পর্যন্ত বিষয়টিকে সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করেছে। তবে আরজি কর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কর্মপরিবেশ, নিরাপত্তা এবং ‘থ্রেট কালচার’ নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এই ঘটনাও সেই বিতর্ককে ফের উসকে দিল। চিকিৎসক মহলের একাংশ মনে করছে, স্বচ্ছ তদন্ত ও নিরপেক্ষ প্রশাসনিক পদক্ষেপ ছাড়া এই বিতর্কের অবসান সম্ভব নয়।

