Abhishek Banerjee Sonarpur Incident
Bengal Liberty: সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Sonarpur Incident)। তৃণমূল কংগ্রেসের নিহত কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও ক্ষোভের মুখে পড়তে হল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাইকে চেপে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে অভিষেককে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম, জুতো ও চড়-থাপ্পড়।

সোনারপুরে উত্তপ্ত পরিস্থিতি, ডিম-জুতো ছোড়ার অভিযোগ (Abhishek Banerjee Sonarpur Incident)
সোনারপুরে চার চাকার গাড়ি থেকে নেমে মোটরবাইকে করে নিহত কর্মীর বাড়ির উদ্দেশে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই একদল বিক্ষুব্ধ মানুষ তাঁর দিকে ধেয়ে আসেন এবং চোর স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, ঘটনাস্থলে বাড়ানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। তাতে কোন লাভ হয়নি বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। ডিমের আঘাতে তাঁর সাদা শার্ট নষ্ট হয়ে যায়। পরে সেই জামা পড়েই নিহত কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Abhishek Banerjee: সোনারপুরে তৃণমূলের যুবরাজকে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম@abhishekaitc @MamataOfficial @AITCofficial @bengalliberty1 #westbengal2026 #westbengalcm #abhishekbanerjee #mamatabanerjee #tmcwestbengal #bengalliberty pic.twitter.com/g1KkeTst98
— Bengal Liberty (@bengalliberty1) May 30, 2026

হেলমেট পরে পৌঁছালেন অভিষেক (Abhishek Banerjee Sonarpur Incident)
অশান্ত পরিস্থিতির মধ্যেই নিরাপত্তার স্বার্থে ক্রিকেট হেলমেট পরে এগোতে দেখা যায় তাঁকে। এরপর একই পোশাকে তিনি নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার খবর পৌঁছতেই নড়েচড়ে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের দাবি, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত দলের বিশ্বস্ত দু’জন নেতাকে সোনারপুরে যাওয়ার নির্দেশ দেন। কথামতোই তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেন।

তাঁদের দায়িত্ব দেওয়া হয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার। প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার পর কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ এসে অভিষেককে উদ্ধার করে। তৃণমূল সাংসদ যখন এলাকা থেকে বেরিয়ে যাচ্ছিলেন তাকে লক্ষ্য করে বাড়ির ছাদ থেকে মহিলারা ডিম ছোড়েন। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই ঘটনা ঘটেছে, এসপিকে ব্যক্তিগতভাবে বিভিন্ন ভিডিও তিনি পাঠাবেন’। অভিষেকের পাল্টা বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, এর সঙ্গে দলের কোনও যোগ নেই।

সোনারপুরে রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে চাঞ্চল্য (Abhishek Banerjee Sonarpur Incident)
একসময় সাধারণ মানুষ অভিষেকের কাছে ঘেষতে পারতেন না। তিনি যেভাবে নিরাপত্তা নিয়ে চলাফেরা করতেন,জনগণের নেতা হয়েও তার পক্ষে জনগণ পর্যন্ত পৌঁছানো ছিল অসম্ভব। পূর্ব মেদিনীপুরের সভা চলাকালীন তাকে সপাটে চড় মারা অভিযুক্ত ব্যক্তির রহস্য মৃত্যু ঘটে। কার্যত শাসন ক্ষমতা থাকাকালীন রাজ্য পুলিশ ও প্রশাসনকে কিনে ফেলেছিলেন প্যারাসুট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিংবা তা৺র দল কখনও নিজেও ভাবেননি তাদের দুর্দিন নেমে আসবে। সূত্রের খবর, এই ধস্তাধস্তিতে পরিহিত দামি লক্ষ টাকার চশমাটাও হারিয়ে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিঁড়ে গিয়েছে তারা সত্তর হাজার টাকার শখের জামা।

