Ritabrata Sandipan
Bengal Liberty, ১ জুন :
এমনিতেই সই জালিয়াতি কাণ্ডে উত্তপ্ত বিধানসভা। নিজেদের দলের অন্দরেই চরম চাপে অভিষেক এবং মমতা (Ritabrata Sandipan)। তারই মধ্যে আজ, সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনই সই জালিয়াতি প্রসঙ্গে নিজের দলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। বৈঠক শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাল তৃণমূল। দলবিরোধী কাজের অভিযোগ তুলে তৃণমূল উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল। দলের এই সিদ্ধান্তের কথা তাঁদের ইমেল এবং হোয়াট্সঅ্যাপ মারফত জানিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকেও (Ritabrata Sandipan)।

সই জালিয়াতি মামলাকে ঘিরে উত্তেজনা চরমে (Ritabrata Sandipan)
বিধানসভার সই জালিয়াতি মামলাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান, এই ঘটনায় প্রথম লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের দুই বিধায়ক, উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত এবং এন্টালির সন্দীপন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।মুখ্যমন্ত্রী আরও বলেন, বিষয়টি তাঁর নজরে আসার পর পুলিশমন্ত্রী হিসেবে তিনি তদন্তের গুরুত্ব বিবেচনা করে সিআইডিকে যুক্ত করার নির্দেশ দেন। তবে রাজনৈতিক নাটকীয়তা তৈরি হয় তাঁর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই। বৈঠক শেষ হওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যেই তৃণমূল নেতৃত্ব ঋতব্রত ও সন্দীপন, দুই বিধায়ককেই দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে।


