Lakshmir Bhandar scam
Bengal Liberty:
লক্ষ্মীর ভাণ্ডারে ১,০০০ কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে আসছে (Lakshmir Bhandar scam)। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি বেশকিছু ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে― পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। এছাড়াও, এই প্রকল্পের একাধিক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতেন মুষ্টিমেয় কিছু ব্যক্তি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং SIT গঠন Lakshmir Bhandar scam
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘জঞ্জাল সাফ করতে দিন। জঙ্গিপুর ব্লকে এরম ৩,০০০ কেস মিলেছে। বহরমপুর থানার কেস জমা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ২২টা ফেক অ্যাকাউন্ট। মহিলারা নন, পুরুষরা টাকা নিচ্ছেন। যার মধ্যে ১টি রাকিবুলের, ১৫টি চালাচ্ছেন মুস্তাফিজুর রহমান তার স্ত্রী তুহিনা। ৬টি চালাচ্ছেন তারিকুর রহমান।’’ এই দুর্নীতি রুখতে রাজ্যপুলিশের ডিজিকে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশকে তদন্তের গতি বাড়াতে বলেছি।

৩০ লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডার
গত কয়েক বছর ধরে ৩০ লক্ষর মতো ব্যক্তি, মহিলা, পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছেন, লুঠ হয়েছে। টাকার নিরিখে সংখ্যাটা প্রায় ১,০০০ কোটি।
সমালোচনার জবাব
লক্ষ্মীর ভাণ্ডারের পর অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূরণ নিয়ে যে-যে প্রশ্নগুলো উঠছিল, তার প্রেক্ষিতে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘যাঁরা ১২, ১৬, ১৮ পাতা বলে সমালোচনা করছেন, তাঁদের বলছি― দুর্নীতির সংখ্যাটা কত হবে জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা, তৃণমূল নেতারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, লুঠ করেছেন। উচিত প্রাপকরা অবশ্যই টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি, মিথ্যা প্রচার ছড়ানো হচ্ছে।
বুধবার থেকে টাকা ঢুকছে
ইতিমধ্যে অফলাইন আবেদনপত্র পূরণের জন্য অনেকে এগিয়ে এসেছেন। এই মুহূর্তে অনলাইনে কাজ চলছে। বুধবার থেকে টাকা ট্রান্সফারের কাজ শুরু হয়ে যাবে। গোটা বিষয়টি ২০ জন সরকারি আধিকারিক মনিটরিং করছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী।

