Khadyo Bhavan Incident
Bengal Liberty, ১ জুন :
খাদ্য ভবনের পাঁচতলা থেকে পড়ে গেলেন খাদ্য বিপণন দফতরের যুগ্ম সচিব (Khadyo Bhavan Incident)। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে সকাল ১০ টা নাগাদ। তবে কীভাবে তিনি পড়ে গেলেন তা নিয়ে ধন্ধে আছেন সকলেই। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পিছনে আছে বড় কোনো ষড়যন্ত্র, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, অসুস্থ আধিকারিককে খাদ্য ভবনের বি-ব্লকের সিঁড়ি সংলগ্ন অংশে পড়ে থাকতে দেখা যায়। তারপরই তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে এসএসকেএম-এ ভর্তি করা হয় (Khadyo Bhavan Incident)।

ঘটনার বৃত্তান্ত (Khadyo Bhavan Incident)
সকাল প্রায় ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গেছে, অফিস টাইমে কর্মীরা যখন সকলেই নিজস্ব কাজে ব্যস্ত তখনই উপর থেকে ভারী কিছু বস্তু নীচে পড়ার শব্দ পান। সকলেই দৌড়ে গিয়ে দেখেন ওই আধিকারিক সিঁড়ির ধারে রাখা কিছু আসবাবপত্রের উপর পড়ে আছেন। তারপরই তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেঞ্চে শোয়ানো হয়। পরবর্তীতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে।

তবে সিঁড়ির রেলিং অতিক্রম করে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয় কারও কাছেই। ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। তার সাথেই নিউ মার্কেট থানার পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। আজকের ঘটনা শুধুই কি অসাবধানতা নাকি এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র লুকিয়ে আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপশি উপস্থিত আধিকারিকদের সাথে কথাও বলছেন পুলিশ।

